শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

স্থায়ী কমিটি অকার্যকর না করার আহ্বান নাহিদের

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

স্থায়ী কমিটি অকার্যকর না করার আহ্বান নাহিদের
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্থায়ী কমিটিগুলোকে কোনোভাবেই অকার্যকর করে না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, কার্যকর স্থায়ী কমিটির মাধ্যমে সংসদে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে চায় বিরোধী দল।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, স্থায়ী কমিটিগুলো সঠিকভাবে গঠন করা না হলে বিরোধী দলের পক্ষে এসব কমিটিতে কার্যকরভাবে কাজ করা কঠিন হবে। তাই কারও ইচ্ছামতো নয়, সংসদীয় কার্যক্রমের গুরুত্ব বিবেচনা করে কমিটিগুলো গঠন করার আহ্বান জানান তিনি।

স্থায়ী কমিটি গঠনের প্রক্রিয়া নিয়েও আপত্তি জানান নাহিদ। তিনি বলেন, এর আগে বিরোধীদলীয় নেতা ও উপনেতাও সংসদে এ বিষয়ে কথা বলেছেন। জুলাই সনদ অনুযায়ী স্থায়ী কমিটির সভাপতি পদ বিরোধী দলের পাওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

নাহিদ জানান, ১০ সদস্যের একটি কমিটিতে বিরোধী দল থেকে তিনজন করে সদস্য রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সরকারদলীয় চিফ হুইপের পক্ষ থেকে ২৬ শতাংশ সদস্য রাখার হিসাব দেওয়া হয়। এর ফলে কোনো কমিটিতে দুজন, আবার কোনো কমিটিতে তিনজন বিরোধীদলীয় সদস্য রাখা হয়েছে।

তিনি অভিযোগ করেন, কোন মন্ত্রণালয়ের কমিটিতে বিরোধী দলের কতজন সদস্য থাকবেন, সে বিষয়ে একটি তালিকা দেওয়া হলেও চূড়ান্ত তালিকা তৈরির সময় তা পরিবর্তন করা হয়েছে। এতে কয়েকটি কমিটিতে সদস্যসংখ্যায় অসঙ্গতি দেখা দিয়েছে। কোথাও কোথাও ভুল নামও যুক্ত হয়েছে।

বিরোধী দলের সঙ্গে আলোচনা না করেই অনেক সদস্যকে বিভিন্ন কমিটিতে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন নাহিদ। তার ভাষ্য, কোনো কমিটিতে দুজন, কোনো কমিটিতে তিনজন এবং একটি মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটিতে চারজন বিরোধীদলীয় সদস্য রাখা হয়েছে।

নাহিদ বলেন, চলতি অধিবেশনে স্থায়ী কমিটিগুলো অনুমোদনের ক্ষেত্রে কিছুটা তাড়াহুড়া করা হয়েছে। তাই পরবর্তী অধিবেশনে কমিটিগুলোর তালিকা ও গঠনপ্রক্রিয়ায় প্রয়োজনীয় সংশোধন আনার জন্য স্পিকারের প্রতি আহ্বান জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

স্থায়ী কমিটি অকার্যকর না করার আহ্বান নাহিদের

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream