সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সৈয়দপুরে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

“মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন” এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়নে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে  স্থানীয় সচেতন নাগরিক সমাজের সহযোগিতায় এবং সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম স্বপ্না। প্রধান বক্তা ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক এম.এ. পারভেজ লিটন, মনোয়ার হোসেন।

এছাড়া উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, যুবদলের তারিক আজিজ, পারভেজ আলম গুড্ডু, রেজওয়ান আকতার পাপ্পু, ছাত্রদলের আরমান হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খান এবং সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাতামধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বায়েজিদ হোসেন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান। পাশাপাশি মাদকের বিরুদ্ধে আইনসম্মত ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলে খাতামধুপুর ইউনিয়নকে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দপুরে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream