নীলফামারীর সৈয়দপুরে এক কিশোরীর বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, শহরের সাহেবপাড়া লিচুবাগান এলাকার কামাল হোসেনের ছোট ছেলে মো. সুজন (২৫), বড় ছেলে মো. শাকির রানা (৩০) ও রানার স্ত্রী মাহিমা ইসলাম শাম্মী (২৫)।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, আসামিরা নিজেদের ফেসবুক আইডি ও একটি ফেসবুক পাতায় এক কিশোরীর বিরুদ্ধে মানহানিকর পোস্ট করেন। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গত ৪ নভেম্বর সৈয়দপুর থানায় সাইবার সুরক্ষা আইনের ১৯(ক)/২৫/২৭ ধারায় মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৭।
ওসি আরও জানান, ওই মামলায় সোমবার শহরের সাহেবপাড়া লিচুবাগান এলাকার একটি বাসা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হলে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে।
মতামত