সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সৈয়দপুরে ডিএনসি'র অভিযানে আটক ৫ জনের কারাদণ্ড

নীলফামারীর সৈয়দপুরে গাঁজা সেবনের দায়ে পাঁচজনকে ১৫ দিন করে কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সৈয়দপুরের উপশহর ঢেলাপির এলাকা থেকে তাদের আটক করা হয়। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি দলের অভিযানে আটক ওই দণ্ডপ্রাপ্তরা হলেন, সৈয়দপুরের বাঙালি পট্টির মো. আবদুস সালাম (২৬), খোর্দ্দ বোতলাগাড়ীর মো. নুর আমিন (৪৫) ও মো. বাদল হোসেন (৪২) এবং উত্তরা আবাসনের মেহেদী হাসান (২৩) ও বুলবুল ইসলাম (২৯)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ ভূইয়ার নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

ডিএনসি কর্মকর্তারা জানান, মাদক বিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন ও মাদক সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদকের ক্ষতিকর প্রভাব থেকে তরুণ সমাজকে রক্ষায় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করার আহ্বান জানান তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দপুরে ডিএনসি'র অভিযানে আটক ৫ জনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নীলফামারীর সৈয়দপুরে গাঁজা সেবনের দায়ে পাঁচজনকে ১৫ দিন করে কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সৈয়দপুরের উপশহর ঢেলাপির এলাকা থেকে তাদের আটক করা হয়। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি দলের অভিযানে আটক ওই দণ্ডপ্রাপ্তরা হলেন, সৈয়দপুরের বাঙালি পট্টির মো. আবদুস সালাম (২৬), খোর্দ্দ বোতলাগাড়ীর মো. নুর আমিন (৪৫) ও মো. বাদল হোসেন (৪২) এবং উত্তরা আবাসনের মেহেদী হাসান (২৩) ও বুলবুল ইসলাম (২৯)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ ভূইয়ার নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

ডিএনসি কর্মকর্তারা জানান, মাদক বিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন ও মাদক সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদকের ক্ষতিকর প্রভাব থেকে তরুণ সমাজকে রক্ষায় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করার আহ্বান জানান তারা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream