রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
Bangla FM

রাষ্ট্রপতি ‘শোপিস’, পাঁচ বছর পর তারেকও হাসিনা হতে পারেন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

রাষ্ট্রপতি ‘শোপিস’, পাঁচ বছর পর তারেকও হাসিনা হতে পারেন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতিকে ‘পুতুল রাষ্ট্রপতি’ ও বঙ্গভবনে সাজিয়ে রাখা ‘শোপিস’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে বরগুনা টাউন হল অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত মজলিসের বরগুনা জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মামুনুল হক বলেন, গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মধ্যেই জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে জুলাই সনদ নিয়ে সরকার ধোঁয়াশা তৈরি করেছে বলে মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিচারব্যবস্থার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এটি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে যেকোনো আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নিতে পারে বলেও সতর্ক করেন তিনি।

আগামী পাঁচ বছরের মধ্যে তারেক রহমান ‘আরেকটি শেখ হাসিনায়’ পরিণত হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন মামুনুল হক। সংবিধান সংশোধন না করা হলে বিএনপি ও তারেক রহমান ইতিহাসে ‘গাদ্দার’ হিসেবে চিহ্নিত হতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে পুলিশের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে মামুনুল হক বলেন, জনগণ আর পুলিশের রাজনৈতিক রূপ দেখতে চায় না। একই সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার দাবিও জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের বরগুনা জেলা সভাপতি মুফতি খাইরুল ইসলাম। এতে উপজেলা, ইউনিয়ন ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি ‘শোপিস’, পাঁচ বছর পর তারেকও হাসিনা হতে পারেন

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতিকে ‘পুতুল রাষ্ট্রপতি’ ও বঙ্গভবনে সাজিয়ে রাখা ‘শোপিস’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে বরগুনা টাউন হল অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত মজলিসের বরগুনা জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মামুনুল হক বলেন, গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মধ্যেই জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে জুলাই সনদ নিয়ে সরকার ধোঁয়াশা তৈরি করেছে বলে মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিচারব্যবস্থার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এটি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে যেকোনো আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নিতে পারে বলেও সতর্ক করেন তিনি।

আগামী পাঁচ বছরের মধ্যে তারেক রহমান ‘আরেকটি শেখ হাসিনায়’ পরিণত হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন মামুনুল হক। সংবিধান সংশোধন না করা হলে বিএনপি ও তারেক রহমান ইতিহাসে ‘গাদ্দার’ হিসেবে চিহ্নিত হতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে পুলিশের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে মামুনুল হক বলেন, জনগণ আর পুলিশের রাজনৈতিক রূপ দেখতে চায় না। একই সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার দাবিও জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের বরগুনা জেলা সভাপতি মুফতি খাইরুল ইসলাম। এতে উপজেলা, ইউনিয়ন ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream