রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
Bangla FM

‘ইসলামের নামে যারা ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য’

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

‘ইসলামের নামে যারা ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য’
ছবি: সংগৃহীত

ইসলামের নাম ব্যবহার করে সমাজে ঘৃণা ও বিভেদ ছড়ানোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন, তাদের নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ঘিরে আলোচিত এক ব্যক্তির বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন। তার দাবি, ওই ব্যক্তি টুপি খুলে কথা বলেছেন এবং অল্প সময়ের ব্যবধানে ওসি ও একজন মেজরকে সরানোর মতো প্রভাব দেখিয়েছেন।

এ নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খাঁন বলেন, এমন প্রভাব দেখিয়ে কর্মকর্তাদের সরানোর ক্ষমতা থাকলে তাকে নিয়ে নানা প্রশ্ন ওঠা স্বাভাবিক। পাশাপাশি ওই ব্যক্তির আর্থিক কর্মকাণ্ড নিয়েও তিনি বিভিন্ন মন্তব্য করেন।

রাশেদ খাঁন আরও প্রশ্ন করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিরা আসলে ইসলামের চর্চা করছেন, নাকি ঘৃণার চর্চা করছেন।

তিনি বলেন, জামায়াতের কিছু ব্যক্তির ইসলাম প্রতিষ্ঠার ভাষা যদি ঘৃণা ও বিভেদ ছড়ানোর মতো হয়, তাহলে তা সমাজে শান্তির বদলে অশান্তি বাড়াতে পারে। তবে প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে কেউ কাজ করলে তাকে সমর্থন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সবশেষে ইসলামের নাম ব্যবহার করে সমাজে ঘৃণা ছড়ানো ব্যক্তিদের কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

‘ইসলামের নামে যারা ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য’

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইসলামের নাম ব্যবহার করে সমাজে ঘৃণা ও বিভেদ ছড়ানোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন, তাদের নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ঘিরে আলোচিত এক ব্যক্তির বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন। তার দাবি, ওই ব্যক্তি টুপি খুলে কথা বলেছেন এবং অল্প সময়ের ব্যবধানে ওসি ও একজন মেজরকে সরানোর মতো প্রভাব দেখিয়েছেন।

এ নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খাঁন বলেন, এমন প্রভাব দেখিয়ে কর্মকর্তাদের সরানোর ক্ষমতা থাকলে তাকে নিয়ে নানা প্রশ্ন ওঠা স্বাভাবিক। পাশাপাশি ওই ব্যক্তির আর্থিক কর্মকাণ্ড নিয়েও তিনি বিভিন্ন মন্তব্য করেন।

রাশেদ খাঁন আরও প্রশ্ন করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিরা আসলে ইসলামের চর্চা করছেন, নাকি ঘৃণার চর্চা করছেন।

তিনি বলেন, জামায়াতের কিছু ব্যক্তির ইসলাম প্রতিষ্ঠার ভাষা যদি ঘৃণা ও বিভেদ ছড়ানোর মতো হয়, তাহলে তা সমাজে শান্তির বদলে অশান্তি বাড়াতে পারে। তবে প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে কেউ কাজ করলে তাকে সমর্থন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সবশেষে ইসলামের নাম ব্যবহার করে সমাজে ঘৃণা ছড়ানো ব্যক্তিদের কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream