রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
Bangla FM

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে যা যা লাগবে, জানালেন প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে যা যা লাগবে, জানালেন প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি জানান, স্থানীয় সরকারের বিভিন্ন পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আলাদা কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়নি। সংশ্লিষ্ট এলাকার ভোটার হলেই নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে।

এ সময় এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নেবে।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই; নির্বাচনী বিধিবিধান অনুযায়ী বিষয়টি নির্ধারণ করবে নির্বাচন কমিশন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে যা যা লাগবে, জানালেন প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি জানান, স্থানীয় সরকারের বিভিন্ন পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আলাদা কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়নি। সংশ্লিষ্ট এলাকার ভোটার হলেই নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে।

এ সময় এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নেবে।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই; নির্বাচনী বিধিবিধান অনুযায়ী বিষয়টি নির্ধারণ করবে নির্বাচন কমিশন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream