রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি
ছবি: সংগৃহীত

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

রোববার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে সাইবার অপরাধ মামলা তদন্তবিষয়ক ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ (টিওটি) কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিপফেক, এনক্রিপটেড যোগাযোগ ও ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহারও বাড়ছে। এসব প্রযুক্তি যেমন নতুন সম্ভাবনা তৈরি করছে, তেমনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে নতুন চ্যালেঞ্জও হাজির করছে।

তিনি বলেন, প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সাইবার প্রতারণা, অনলাইন আর্থিক অপরাধ, তথ্য চুরি, হ্যাকিং, অনলাইন হয়রানি ও ডিজিটাল চাঁদাবাজির মতো অপরাধ সংঘটিত হচ্ছে। এসব অপরাধের বিস্তার ঠেকাতে প্রচলিত পুলিশিংয়ের পাশাপাশি তদন্ত পদ্ধতি ও প্রযুক্তিগত সক্ষমতায়ও পরিবর্তন আনতে হবে।

মো. আলী হোসেন ফকির বলেন, সাইবার অপরাধের তদন্তে দক্ষতা অর্জন এখন আধুনিক পুলিশিংয়ের গুরুত্বপূর্ণ অংশ। তাই মাঠপর্যায়ে দায়িত্ব পালন করা তদন্ত কর্মকর্তাদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, এই কোর্সের মাধ্যমে কর্মকর্তারা প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি প্রশিক্ষণ ও যোগাযোগের দক্ষতাও অর্জন করবেন। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ের অন্য তদন্ত কর্মকর্তাদের মধ্যেও ছড়িয়ে দিতে হবে।

আইজিপি আরও বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা যদি অন্য তদন্তকারীদের দক্ষতার সঙ্গে প্রশিক্ষণ দিতে পারেন, তাহলে সাইবার অপরাধের মামলা তদন্তে সক্ষম কর্মকর্তার সংখ্যা দ্রুত বাড়ানো সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর ও অতিরিক্ত আইজি কাজী মো. ফজলুল করিম। বিশেষ অতিথি ছিলেন সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। স্বাগত বক্তব্য দেন ডিআইজি (ট্রেনিং) মো. একরামুল হাবিব।

অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং-২) ড. মোছা. শেহেলা পারভীন সাইবার অপরাধ তদন্ত প্রশিক্ষণের রোডম্যাপ ও বাস্তবায়ন কৌশল তুলে ধরেন। এ সময় পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের অনুষদ সদস্য ও রিসোর্স পার্সনরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে কাজী মো. ফজলুল করিম বলেন, বাংলাদেশ পুলিশের এপেক্স ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে পুলিশ স্টাফ কলেজ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। সাইবার অপরাধ মোকাবিলায় এই প্রশিক্ষণ কর্মকর্তাদের তদন্ত দক্ষতা ও পেশাগত সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।

পুলিশ হেডকোয়ার্টার্সের ট্রেনিং শাখার উদ্যোগে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে ১০ দিনের এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে টিওটি কোর্সে অংশ নেওয়া ৩৩২ জন পুলিশ কর্মকর্তা মাঠপর্যায়ের সাইবার অপরাধ মামলার তদন্তকারীদের প্রশিক্ষণ দেবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream