জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে আগামী ২১ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার মূল উদ্দেশ্যে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করছেন। এই সফরে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন, অগ্রাধিকার এবং দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন তিনি।
নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিপক্ষীয় মিটিং হবে কি না—জানতে চাইলে প্রতিমন্ত্রী জানান, রাষ্ট্রপ্রধানদের সাইডলাইন বৈঠকের সিদ্ধান্ত প্রায়শই শেষ মুহূর্তে চূড়ান্ত হয়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সাক্ষাৎ করার আগ্রহের কথা জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, যাদের সঙ্গেই বৈঠক নিশ্চিত হবে, তা গণমাধ্যমকে যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।যুক্তরাষ্ট্র সফরকালে রোহিঙ্গা সংকট নিরসনে একটি বিশেষ সাইডলাইন মিটিং আয়োজন করা হবে। বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আলোচনায় রোহিঙ্গা ইস্যুটি অন্যতম শীর্ষ অগ্রাধিকার পাবে বলে নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রী।
মতামত