রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: জনবল সংকটে ভোগান্তিতে রোগীরা

​সীমান্তবর্তী উপজেলা ব্রাহ্মণপাড়ার প্রায় সাড়ে তিন লাখ মানুষের চিকিৎসাসেবার প্রধান কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে দীর্ঘদিন ধরে ১৫০টি অনুমোদিত পদের মধ্যে ৫৩টি গুরুত্বপূর্ণ পদই শূন্য পড়ে রয়েছে। পদে থাকা কয়েকজন চিকিৎসকও প্রেষণে (সংযুক্তি) অন্যান্য হাসপাতালে কর্মরত থাকায় ভোগান্তি আরও বাড়িয়েছে। ফলে প্রতিদিন সেবা নিতে আসা শত শত রোগীকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

​কুমিল্লা সদর থেকে ২১ কিলোমিটার উত্তরে অবস্থিত এ উপজেলায় ৮টি ইউনিয়নের ৮৪টি গ্রাম রয়েছে। যাতায়াত ব্যবস্থা ও সড়ক যোগাযোগ নাজুক হওয়ায় সাধারণ মানুষের পক্ষে প্রায়ই জেলা সদরে গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব হয় না। ফলে স্থানীয় নিম্নআয়ের ও সাধারণ মানুষের চিকিৎসায় হাসপাতালটিই একমাত্র সম্বল।

​হাসপাতাল সূত্রে জানা যায়, শূন্য পদগুলোর মধ্যে জুনিয়র কনসালট্যান্ট, সহকারী সার্জন, মেডিকেল অফিসার, ইমারজেন্সি মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির গুরুত্বপূর্ণ পদ রয়েছে। একদিকে শূন্য পদ, অন্যদিকে কর্মরত ডাক্তারদের মেডিকেল কলেজ বা সদর হাসপাতালে সংযুক্তিতে থাকার কারণে কাঙ্ক্ষিত সেবা মিলছে না।

​বেজোড়া গ্রামের কৃষক আব্দুল হক বলেন, "আমরা ছোটবেলা থেকেই এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। কষ্ট করে কুমিল্লা গিয়ে চিকিৎসা করার সাধ্য আমাদের নেই। আমরা চাই সরকারি এই হাসপাতালেই যেন সব ধরনের চিকিৎসা দেওয়া হয়।"

​একই ভোগান্তির কথা জানান চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের বাসিন্দা হনুফা বেগম। তিনি বলেন, "আমাদের মতো সাধারণ মানুষের কুমিল্লা গিয়ে চিকিৎসা করানো সম্ভব না। আমরা চাই সিজারিয়ান অপারেশনসহ সব ধরনের ছোট-বড় অস্ত্রোপচার যেন এই হাসপাতালেই হয়।"

​জনবল সংকটের বিষয়টি স্বীকার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ হাসিবুর রেজা বলেন, "হাসপাতালে ১৫০টি পদের মধ্যে ৫৩টি পদই ফাঁকা। সীমিত জনবল নিয়ে সেবা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। বিষয়টি লিখিতভাবে জেলা সিভিল সার্জন কার্যালয়ে জানানো হয়েছে। আশা করছি দ্রুত পদগুলো পূরণ হবে।"

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: জনবল সংকটে ভোগান্তিতে রোগীরা

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream