রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
Bangla FM

আখাউড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. রফিকুল ইসলাম সবুজ (৪৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত  রফিকুল ইসলাম সবুজ উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের খাড়কোট গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ও মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। বর্তমানে তিনি ৩ নম্বর মোগড়া ইউনিয়নের মোগড়া বাজার এলাকায় বসবাস করছেন। রোববার বিশেষ অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম সবুজের বিরুদ্ধে আখাউড়া থানার মামলা নম্বর-২০/২৩৯, তারিখ ১৮ নভেম্বর ২০২৪। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩)-এর ৬, ৭ ও ১২ ধারায় দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর রফিকুল ইসলাম সবুজ প্রায় এক বছর আত্মগোপনে ছিলেন। তবে এ সময়ে তিনি ইউপি সদস্য হিসেবে নিয়মিত সম্মানী গ্রহণ করেছেন বলে স্থানীয়দের দাবি। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় বিভিন্ন কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিল বলেও জানা গেছে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রফিকুল ইসলাম সবুজকে গ্রেফতার করা হয়েছে। তাকে মামলার সংশ্লিষ্ট ধারায় আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

আখাউড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. রফিকুল ইসলাম সবুজ (৪৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত  রফিকুল ইসলাম সবুজ উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের খাড়কোট গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ও মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। বর্তমানে তিনি ৩ নম্বর মোগড়া ইউনিয়নের মোগড়া বাজার এলাকায় বসবাস করছেন। রোববার বিশেষ অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম সবুজের বিরুদ্ধে আখাউড়া থানার মামলা নম্বর-২০/২৩৯, তারিখ ১৮ নভেম্বর ২০২৪। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩)-এর ৬, ৭ ও ১২ ধারায় দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর রফিকুল ইসলাম সবুজ প্রায় এক বছর আত্মগোপনে ছিলেন। তবে এ সময়ে তিনি ইউপি সদস্য হিসেবে নিয়মিত সম্মানী গ্রহণ করেছেন বলে স্থানীয়দের দাবি। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় বিভিন্ন কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিল বলেও জানা গেছে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রফিকুল ইসলাম সবুজকে গ্রেফতার করা হয়েছে। তাকে মামলার সংশ্লিষ্ট ধারায় আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream