মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সীমান্তবর্তী যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির উদ্যোগে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ

জয়পুরহাট প্রতিনিধি: 

সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী করার লক্ষ্যে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর উদ্যোগে হাঁস ও মুরগি পালনের ওপর চার সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

জয়পুরহাটের বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে গত ২৮ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে জেলার সীমান্তবর্তী এলাকার ১০ জন বেকার যুবক অংশগ্রহণ করেন।

যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের দক্ষ প্রশিক্ষকদের পরিচালনায় প্রশিক্ষণে হাঁস-মুরগি পালন, পরিচর্যা, রোগ প্রতিরোধ এবং এ খাতকে আত্মকর্মসংস্থানের মাধ্যমে হিসেবে গড়ে তোলার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও প্রয়োজনীয় প্রশিক্ষণ সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও প্রশিক্ষণ সামগ্রী তুলে দেন।

প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে যুবসমাজকে মাদক, চোরাচালান ও অন্যান্য সামাজিক অপরাধ থেকে দূরে রেখে ইতিবাচক ও উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস, পদাতিক, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকার যুবসমাজকে দক্ষ, কর্মমুখী ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং সীমান্তবর্তী জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সীমান্তবর্তী যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির উদ্যোগে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream