বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM

যোগ্যতা-দক্ষতাকে অগ্রাধিকার দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনার আহ্বান ভিসির

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

যোগ্যতা-দক্ষতাকে অগ্রাধিকার দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনার আহ্বান ভিসির
যোগ্যতা-দক্ষতাকে অগ্রাধিকার দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনার আহ্বান ভিসির

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়কে আধুনিক, দক্ষ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে পেশাদারিত্ব, সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক প্রশাসন নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় পরিচালনায় দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে যোগ্যতা, দক্ষতা ও প্রাতিষ্ঠানিক স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।’

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদ, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভিসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠে নিজ নিজ ক্ষেত্রে সততা, স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে। দল ও সরকারকে যেমন এক করা যায় না, তেমনি বিশ্ববিদ্যালয় ও কোনো দলের সাংগঠনিক কাঠামো এক নয়। বিশ্ববিদ্যালয়কে তার নিজস্ব আইন, বিধি-বিধান, অ্যাকাডেমিক মূল্যবোধ ও প্রশাসনিক পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালনা করতে হবে। মত ও পথের ভিন্নতা থাকলেও বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে সবাইকে সাথে নিয়ে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধে তার ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় তার সততা ও সাধারণ জীবনযাপন নিয়ে তরুণ প্রজন্মের সামনে বস্তুনিষ্ঠ আলোচনা হওয়া প্রয়োজন। একইসাথে দেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অটল ও আপসহীন ভূমিকা নিয়ে গবেষণা ও অ্যাকাডেমিক চর্চা হওয়া দরকার। রাজনৈতিক ইতিহাসকে শুধু দলীয় আবেগের জায়গা থেকে নয়; বরং গবেষণা ও তথ্য-উপাত্তের ভিত্তিতে বস্তুনিষ্ঠভাবে মূল্যায়ন করতে হবে।’

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মো: লুৎফর রহমান বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সাথে গভীরভাবে সম্পৃক্ত। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুদৃঢ় করা ও মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করাই ছিল এ দলের লক্ষ্য।’দ

প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘দেশের অগ্রযাত্রার জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং তরুণদের মাঝে নাগরিক দায়িত্ব ও সচেতনতা বৃদ্ধি করা জরুরি।’

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: নাজমুল হোসাইন বলেন, ‘জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ব্যক্তিদের সততা ও দক্ষতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে; ক্যাম্পাসে কোনো বিভাজন থাকা উচিত নয়।’

জিয়া পরিষদ জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক ড. ফকির রফিকুল আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মিয়া হোসেন রানা, জিয়া পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: রবিউল ইসলাম ও গাজীপুর জেলা জিয়া পরিষদের সভাপতি ইয়াকুব মিয়া। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিষয় : জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি জিয়া পরিষদ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

যোগ্যতা-দক্ষতাকে অগ্রাধিকার দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনার আহ্বান ভিসির

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream