সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বিশ্ব সিনেমার তারকাদের নিয়ে শেষ ভেনিস উৎসব

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
| ফটো কার্ড

বিশ্ব সিনেমার তারকাদের নিয়ে শেষ ভেনিস উৎসব
বিশ্ব সিনেমার তারকাদের নিয়ে শেষ ভেনিস উৎসব

২ সেপ্টেম্বর শুরু হওয়া ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামল গত শনিবার। আলো-ঝলমলে লালগালিচা, বিশ্ব সিনেমার তারকাদের উপস্থিতি আর একের পর এক আলোচিত সিনেমার প্রদর্শনী। এবারের উৎসবের সমাপ্তি ঘটেছে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে। বিভিন্ন বিভাগের বিজয়ীদের নাম বাংলাদেশ সময় দিবাগত রাত ১টার দিকে ঘোষণা করা হয়।

এবারের আসরের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ পেয়েছেন ডেনিশ নির্মাতা মে এল-তুখি। তাঁর নির্মিত ‘ওম্যান আননোন’ জিতে নিয়েছে উৎসবের সেরা ছবির সম্মান। এই ছবিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ম্যাথিল্ড আরসেল। ‘ওম্যান আননোন’ সিনেমার গল্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে।  ছবিতে মারি নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন ম্যাথিল্ড আরসেল। ধনী ও বয়সে বড় এক পুরুষের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে ধীরে ধীরে তাঁর সঙ্গে সম্পর্ক তৈরি হয় মারির। বিয়ের পর নতুন জীবন শুরু করলেও অতীতের একটি গোপন সত্য তাঁকে বিপদের মুখে ঠেলে দেয়।

যুদ্ধ-পরবর্তী ডেনমার্কের সমাজ, শ্রেণিবৈষম্য, নারীর অবস্থান ও অতীতের প্রভাব মিলিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। সেরা অভিনেত্রীর সম্মাননা ম্যাথিল্ড আরসেলের জন্যও বিশেষ। কারণ ‘ওম্যান আননোন’ তাঁর প্রথম প্রধান চরিত্রে অভিনীত চলচ্চিত্র। এর আগে তিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেননি। পুরস্কার পাওয়ার পর আবেগাপ্লুত আরসেল বলেন, এটি আমার প্রথম প্রধান চরিত্রে অভিনয় এবং প্রথম চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ। ভেনিসে এসে বিশ্বের সেরা নির্মাতা ও অভিনয়শিল্পীদের সঙ্গে একই মঞ্চে অংশ নিতে পেরে আমি অনেক সম্মানিত।’

অন্যদিকে নির্মাতা মে এল-তুখির ‘গোল্ডেন লায়ন’ জয়ও এসেছে দীর্ঘ পরিশ্রমের পর। ছবিটি নির্মাণের সময় এক বছরের বেশি সময় ধরে প্রতিদিন প্রায় ১৬ ঘণ্টা কাজ করেছেন তিনি। এমনকি নিজের সঞ্চয়ের অর্থও ছবিটির পেছনে ব্যয় করেছেন নির্মাতা। 

অন্যদিকে মার্টিন ম্যাকডোনার ‘ওয়াইল্ড হর্স নাইন’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন হলিউড তারকা জন মালকোভিচ। ৭২ বছর বয়সী এই অভিনেতা ‘ওয়াইল্ড হর্স নাইন’ সিনেমায় অভিনয় করেছেন একজন প্রবীণ সিআইএ এজেন্টের চরিত্রে। মার্টিন ম্যাকডোনা পরিচালিত ছবিটির গল্প ষাটের দশকের চিলিকে ঘিরে। অন্ধকার রসবোধের এই বন্ধুত্বের গল্পে মালকোভিচের সহশিল্পী স্যাম রকওয়েল। ছবিটি ভেনিসে দর্শক ও সমালোচকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে। মালকোভিচের অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। তবে পুরস্কার নিতে ভেনিসে উপস্থিত থাকতে পারেননি তিনি। অন্য একটি ছবির শুটিংয়ে তখন কানাডার মন্ট্রিয়লে ছিলেন এই অভিনেতা। ভিডিওবার্তায় জুরি, পরিচালক মার্টিন ম্যাকডোনা ও সহশিল্পী স্যাম রকওয়েলকে ধন্যবাদ জানান তিনি।

মূল প্রতিযোগিতা বিভাগে গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছে দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান নির্মাতা লি চ্যাং-দংয়ের ‘পসিবল লাভ’। এ ছাড়া সেরা পরিচালকের সিলভার লায়ন পেয়েছেন ইলিয়া ক্রঝানভস্কি। তিনি এই সম্মাননা পেয়েছেন ‘দাও’ ছবির জন্য। সেরা চিত্রনাট্যের পুরস্কার গেছে ‘আ গুড লিটল সোলজার’ সিনেমার স্টেফান ব্রিজে, কোরালি আমেদেও ও অলিভিয়ের গর্সের হাতে। তরুণ অভিনয়শিল্পীর জন্য দেওয়া মারচেলো মাস্ত্রোইয়ান্নি পুরস্কার পেয়েছেন ‘আ প্লেস টু হিল’ সিনেমায় অভিনয় করা অভিনেত্রী মালু খেবিজি। প্রথম ছবি নির্মাতার জন্য দেওয়া লুইজি দে লরেন্তিস পুরস্কার পেয়েছে অগুস্ত বার্নার কুয়েমো ইয়াংহুর ‘হাউস অব দ্য উইন্ড’। দর্শকদের ভোটে আরমানি বিউটি অডিয়েন্স অ্যাওয়ার্ড জিতেছে আলিনা শেরবানের ‘আই ম্যাটার’। এবারের উৎসবে আজীবন সম্মাননা পেয়েছেন দুই হলিউড তারকা জর্জ ক্লুনি ও এলেন বার্স্টিন।

এবারের ভেনিসে পুরস্কারের পাশাপাশি রাজনৈতিক ও মানবিক বাস্তবতা নিয়ে নির্মিত সিনেমাগুলোও ছিল আলোচনার কেন্দ্রে। বিশেষ করে ইসরায়েলি নির্মাতা ইউভাল আব্রাহাম ও র‍্যাচেল সোরের তথ্যচিত্র ‘নাজা’ দর্শক-সমালোচকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। ছবিটি পেয়েছে বিশেষ জুরি পুরস্কার। প্রদর্শনী শেষে প্রায় ২৫ মিনিট দাঁড়িয়ে ছবিটির প্রতি সম্মান জানান দর্শকরা। গাজা সংঘাতকে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্রটির এমন প্রতিক্রিয়া উৎসবের আলোচিত ঘটনায় পরিণত হয়।

সব মিলিয়ে তারকা, সিনেমা, রাজনীতি ও মানবিক বাস্তবতার নানা আখ্যান নিয়ে জমজমাট ছিল এবারের ভেনিস। পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো পৃথিবীর সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর।

বিষয় : অ্যাওয়ার্ড

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব সিনেমার তারকাদের নিয়ে শেষ ভেনিস উৎসব

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream