রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
Bangla FM

লাইসেন্স-ভিসা তল্লাশিতে মালয়েশিয়ায় আটক ৪৭২

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

লাইসেন্স-ভিসা তল্লাশিতে মালয়েশিয়ায় আটক ৪৭২
লাইসেন্স-ভিসা তল্লাশিতে মালয়েশিয়ায় আটক ৪৭২

বাংলাদেশী অভিবাসীসহ ৪৭২ জনকে মালয়েশিয়া অপস মেগা অভিযানে আটক করেছে অভিবাসন বিভাগসহ যৌথ বাহিনী। প্রায় দুই হাজার ৫০০ জন বিদেশী নাগরিকের কাগজপত্র যাচাই-বাছাই করা হয় আজ রোববার (১৩ সেপ্টেম্বর) ছুটির দিনে সকাল ১১টা থেকে শুরু হওয়া এই মেগা অভিযানে। লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা এবং বৈধ ভিসা পারমিট কাগজপত্রবিহীন অভিবাসী শনাক্তে এই ঝটিকা অভিযান পরিচালনা করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অভিযানে সর্বমোট ৪৭২ জন আটককৃতের মধ্যে রেকর্ড সংখ্যক ৩৬৪ জনই বাংলাদেশের নাগরিক। বাকিদের মধ্যে মিয়ানমারের ৫৭ জন, ফিলিপিন্সের নয়জন, নেপাল, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের সাতজন করে, ভারতের ছয়জন, চীনের তিনজন এবং জিম্বাবুয়ে ও সৌদি আরবের একজন করে নাগরিক রয়েছেন।

কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক হামশাহ ইনজাউ জানিয়েছেন, বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার ৩৩৭ জন সদস্য যৌথভাবে এ কার্যক্রমে অংশ নেন। আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৬২ বছরের মধ্যে, যার মধ্যে ৪৩৯ জন পুরুষ এবং ৩৩ জন নারী। বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করে পরবর্তী তদন্তের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

তদন্ত শেষে জানা যায়, যাচাই করা অধিকাংশ বিদেশীর বৈধ কাগজপত্র থাকলেও নির্দিষ্ট আইন লঙ্ঘনকারীদেরই মূলত আটক করা হয়েছে। অবৈধ ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে ডিবিকেএল আইনি ব্যবস্থা নেবে।

অভিবাসন কর্মকর্তা হামশাহ ইনজাউ বাংলাদেশীসহ সব অবৈধ অভিবাসীদের অবিলম্বে ‘মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম’ (পিআরএম)-এর আওতায় নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করেছেন।

বিষয় : মালয়েশিয়া অভিবাসী আটক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

লাইসেন্স-ভিসা তল্লাশিতে মালয়েশিয়ায় আটক ৪৭২

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশী অভিবাসীসহ ৪৭২ জনকে মালয়েশিয়া অপস মেগা অভিযানে আটক করেছে অভিবাসন বিভাগসহ যৌথ বাহিনী। প্রায় দুই হাজার ৫০০ জন বিদেশী নাগরিকের কাগজপত্র যাচাই-বাছাই করা হয় আজ রোববার (১৩ সেপ্টেম্বর) ছুটির দিনে সকাল ১১টা থেকে শুরু হওয়া এই মেগা অভিযানে। লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা এবং বৈধ ভিসা পারমিট কাগজপত্রবিহীন অভিবাসী শনাক্তে এই ঝটিকা অভিযান পরিচালনা করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অভিযানে সর্বমোট ৪৭২ জন আটককৃতের মধ্যে রেকর্ড সংখ্যক ৩৬৪ জনই বাংলাদেশের নাগরিক। বাকিদের মধ্যে মিয়ানমারের ৫৭ জন, ফিলিপিন্সের নয়জন, নেপাল, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের সাতজন করে, ভারতের ছয়জন, চীনের তিনজন এবং জিম্বাবুয়ে ও সৌদি আরবের একজন করে নাগরিক রয়েছেন।

কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক হামশাহ ইনজাউ জানিয়েছেন, বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার ৩৩৭ জন সদস্য যৌথভাবে এ কার্যক্রমে অংশ নেন। আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৬২ বছরের মধ্যে, যার মধ্যে ৪৩৯ জন পুরুষ এবং ৩৩ জন নারী। বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করে পরবর্তী তদন্তের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

তদন্ত শেষে জানা যায়, যাচাই করা অধিকাংশ বিদেশীর বৈধ কাগজপত্র থাকলেও নির্দিষ্ট আইন লঙ্ঘনকারীদেরই মূলত আটক করা হয়েছে। অবৈধ ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে ডিবিকেএল আইনি ব্যবস্থা নেবে।

অভিবাসন কর্মকর্তা হামশাহ ইনজাউ বাংলাদেশীসহ সব অবৈধ অভিবাসীদের অবিলম্বে ‘মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম’ (পিআরএম)-এর আওতায় নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করেছেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream