মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে সরকার কিছু জানে না: মীর শাহে আলম

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে সরকার কিছু জানে না: মীর শাহে আলম
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই নির্বাচন কমিশন (ইসি) ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ইসির ঘোষিত এ সময়সূচি সম্পর্কে সরকার কিছুই জানে না।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম জানান, বিভিন্ন গণমাধ্যমের খবরের মাধ্যমে তারা জানতে পেরেছেন যে নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের কয়েকটি ধাপের সম্ভাব্য তারিখ জানিয়েছে। তবে এ বিষয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ কিংবা আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

তিনি বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং নির্বাচন পরিচালনার ক্ষেত্রে তাদের সাংবিধানিক ক্ষমতা রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে প্রস্তুতিমূলক সভা এবং আইনশৃঙ্খলা-সংক্রান্ত বৈঠক করা হয়। এরপর নির্বাচন আয়োজনের তারিখ ও বাজেট নির্ধারণ করা হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, ইসি যে সময়সূচি ঘোষণা করেছে, সেটি নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। ফলে এ বিষয়ে সরকার অবগত নয়।

এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, নভেম্বরের মাঝামাঝি সময়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে সরকার কিছু জানে না: মীর শাহে আলম

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই নির্বাচন কমিশন (ইসি) ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ইসির ঘোষিত এ সময়সূচি সম্পর্কে সরকার কিছুই জানে না।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম জানান, বিভিন্ন গণমাধ্যমের খবরের মাধ্যমে তারা জানতে পেরেছেন যে নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের কয়েকটি ধাপের সম্ভাব্য তারিখ জানিয়েছে। তবে এ বিষয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ কিংবা আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

তিনি বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং নির্বাচন পরিচালনার ক্ষেত্রে তাদের সাংবিধানিক ক্ষমতা রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে প্রস্তুতিমূলক সভা এবং আইনশৃঙ্খলা-সংক্রান্ত বৈঠক করা হয়। এরপর নির্বাচন আয়োজনের তারিখ ও বাজেট নির্ধারণ করা হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, ইসি যে সময়সূচি ঘোষণা করেছে, সেটি নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। ফলে এ বিষয়ে সরকার অবগত নয়।

এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, নভেম্বরের মাঝামাঝি সময়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream