শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বিপিএলকে যে কারণে এত গুরুত্বপূর্ণ মনে করেন শান্ত


স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিপিএলকে যে কারণে এত গুরুত্বপূর্ণ মনে করেন শান্ত
বিপিএলকে যে কারণে এত গুরুত্বপূর্ণ মনে করেন শান্ত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলতি বছরে মাঠে গড়াচ্ছে না। তবে এই টুর্নামেন্টকে জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করেন। এছাড়া বিপিএল নিয়ে নিজের আলাদা রোমাঞ্চের কথা জানিয়েছেন তিনি। 

বিপিএল খেলার কারণে উদীয়মান অনেক ক্রিকেটারের সুযোগ পাওয়ার বিষয়টিও শান্ত তুলে ধরেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিপিএলের অফিসিয়াল পেইজে প্রকাশিত এক ভিডিওতে নিজের অভিজ্ঞতা ও টুর্নামেন্টটির গুরুত্ব নিয়ে কথা বলেন শান্ত।

জাতীয় দলের টেস্ট অধিনায়ক বলেন, ‘আল্লাহর রহমতে বিপিএলে অনেক বছর ধরেই খেলছি। প্রতিবছর যখনই শুনি বিপিএল শুরু হতে যাচ্ছে, তখনই একটি আলাদা রোমাঞ্চ কাজ করে। খেলোয়াড় হিসেবে আমাদের জন্য এটি অনেক বড় একটি মঞ্চ। সেখানে ভালো পারফর্ম করতে পারলে নিজের জন্য এবং ক্যারিয়ারের জন্য সবসময়ই ইতিবাচক কিছু হয়।’

শান্ত আরও বলেন, ‘আমাদের দেশের জন্য বিপিএল অনেক বড় একটি টুর্নামেন্ট। প্রতিবছরই দেখা যায় বেশ কয়েকজন উদীয়মান তরুণ খেলোয়াড় এখানে খেলার সুযোগ পায়। তাই এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মঞ্চ।’

বিষয় : ক্রিকেট নাজমুল হোসেন শান্ত বিপিএল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


বিপিএলকে যে কারণে এত গুরুত্বপূর্ণ মনে করেন শান্ত

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলতি বছরে মাঠে গড়াচ্ছে না। তবে এই টুর্নামেন্টকে জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করেন। এছাড়া বিপিএল নিয়ে নিজের আলাদা রোমাঞ্চের কথা জানিয়েছেন তিনি। 

বিপিএল খেলার কারণে উদীয়মান অনেক ক্রিকেটারের সুযোগ পাওয়ার বিষয়টিও শান্ত তুলে ধরেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিপিএলের অফিসিয়াল পেইজে প্রকাশিত এক ভিডিওতে নিজের অভিজ্ঞতা ও টুর্নামেন্টটির গুরুত্ব নিয়ে কথা বলেন শান্ত।

জাতীয় দলের টেস্ট অধিনায়ক বলেন, ‘আল্লাহর রহমতে বিপিএলে অনেক বছর ধরেই খেলছি। প্রতিবছর যখনই শুনি বিপিএল শুরু হতে যাচ্ছে, তখনই একটি আলাদা রোমাঞ্চ কাজ করে। খেলোয়াড় হিসেবে আমাদের জন্য এটি অনেক বড় একটি মঞ্চ। সেখানে ভালো পারফর্ম করতে পারলে নিজের জন্য এবং ক্যারিয়ারের জন্য সবসময়ই ইতিবাচক কিছু হয়।’

শান্ত আরও বলেন, ‘আমাদের দেশের জন্য বিপিএল অনেক বড় একটি টুর্নামেন্ট। প্রতিবছরই দেখা যায় বেশ কয়েকজন উদীয়মান তরুণ খেলোয়াড় এখানে খেলার সুযোগ পায়। তাই এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মঞ্চ।’


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream