মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

এর আগে একই দিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়নি। এমনকি ইসি যে নির্বাচনের সম্ভাব্য তারিখ জানিয়েছে, সে বিষয়েও সরকার অবগত নয় বলে মন্তব্য করেন তিনি।

এদিকে সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপে আয়োজনের একটি প্রাথমিক পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। ওই পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোট আগামী ১২ নভেম্বর আয়োজনের সম্ভাব্য তারিখ রাখা হয়েছে।

ইসি সূত্রের তথ্য অনুযায়ী, প্রাথমিক পরিকল্পনায় দ্বিতীয় ধাপের নির্বাচন ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট ৩০ ডিসেম্বর হতে পারে। চতুর্থ ধাপের জন্য আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপের জন্য ৪ ফেব্রুয়ারি এবং ষষ্ঠ ধাপের জন্য ২২ এপ্রিল সম্ভাব্য তারিখ বিবেচনায় রাখা হয়েছে।

সপ্তম ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৭ মে আয়োজনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে।

তবে নির্বাচন কমিশন জানিয়েছে, এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা শেষে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হতে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

এর আগে একই দিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়নি। এমনকি ইসি যে নির্বাচনের সম্ভাব্য তারিখ জানিয়েছে, সে বিষয়েও সরকার অবগত নয় বলে মন্তব্য করেন তিনি।

এদিকে সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপে আয়োজনের একটি প্রাথমিক পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। ওই পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোট আগামী ১২ নভেম্বর আয়োজনের সম্ভাব্য তারিখ রাখা হয়েছে।

ইসি সূত্রের তথ্য অনুযায়ী, প্রাথমিক পরিকল্পনায় দ্বিতীয় ধাপের নির্বাচন ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট ৩০ ডিসেম্বর হতে পারে। চতুর্থ ধাপের জন্য আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপের জন্য ৪ ফেব্রুয়ারি এবং ষষ্ঠ ধাপের জন্য ২২ এপ্রিল সম্ভাব্য তারিখ বিবেচনায় রাখা হয়েছে।

সপ্তম ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৭ মে আয়োজনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে।

তবে নির্বাচন কমিশন জানিয়েছে, এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা শেষে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হতে পারে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream