মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সিলেটে পৌঁছে শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

সিলেটে পৌঁছে শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
সিলেটে পৌঁছে শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখররুল ইসলাম আলমগীর সিলেটে পৌঁছে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সাড়ে ১২টার টার তিনি তার গাড়ি বহর নিয়ে মাজার এলাকায় পৌঁছান। এসময় মাজার কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাজার জিয়ারত শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ  মোনাজাতে অংশ নেন। 

তিনি মাজার এলাকায় বেশ কিছু সময় অবস্থান করেন। তিনি মাজার এলাকায় পৌঁছানো ও বের হওয়ার সময় রাস্তার দু’ধারে দাঁড়িয়ে অসংখ্য মানুষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দাঁড়িয়ে সিলেট মহানগর বিএনপির  নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও স্বাগত জানান।

এর আগে নির্ধারিত সময়ের চেয়ে ১২ মিনিট দেরিতে সকাল ১১টা ২৭ মিনিটে তাকে বহনকারী বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্যবৃন্দ, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এরপর তিনি হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করবেন। বিকাল তিনটার দিকে নগর ভবনের সামনে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা জানানো হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে পৌঁছে শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাষ্ট্রপতি মির্জা ফখররুল ইসলাম আলমগীর সিলেটে পৌঁছে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সাড়ে ১২টার টার তিনি তার গাড়ি বহর নিয়ে মাজার এলাকায় পৌঁছান। এসময় মাজার কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাজার জিয়ারত শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ  মোনাজাতে অংশ নেন। 

তিনি মাজার এলাকায় বেশ কিছু সময় অবস্থান করেন। তিনি মাজার এলাকায় পৌঁছানো ও বের হওয়ার সময় রাস্তার দু’ধারে দাঁড়িয়ে অসংখ্য মানুষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দাঁড়িয়ে সিলেট মহানগর বিএনপির  নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও স্বাগত জানান।

এর আগে নির্ধারিত সময়ের চেয়ে ১২ মিনিট দেরিতে সকাল ১১টা ২৭ মিনিটে তাকে বহনকারী বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্যবৃন্দ, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এরপর তিনি হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করবেন। বিকাল তিনটার দিকে নগর ভবনের সামনে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা জানানো হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream