মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

জিআইএস প্রযুক্তিতে বদলাবে চরভদ্রাসনের গ্রামীণ সড়ক পরিকল্পনা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

জিআইএস প্রযুক্তিতে বদলাবে চরভদ্রাসনের গ্রামীণ সড়ক পরিকল্পনা
জিআইএস প্রযুক্তিতে বদলাবে চরভদ্রাসনের গ্রামীণ সড়ক পরিকল্পনা

ফরিদপুরের চরভদ্রাসনে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার চিহ্নিতকরণ ও বিদ্যমান তথ্য যাচাইয়ের লক্ষ্যে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় চরভদ্রাসন উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়াম হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে আরসিআইপি কার্যক্রমের আওতায় ‘গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ’ বিষয়ক এ কর্মশালার আয়োজন করা হয়।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এলজিইডি ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম।

কর্মশালাটি সঞ্চালনা করেন চরভদ্রাসন উপজেলা প্রকৌশলী নাজরীন চৌধুরী। আলোচক হিসেবে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যানের বিভিন্ন দিক তুলে ধরেন বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেড (BETS)-এর জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার।

এ সময় বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস অ্যানালিস্ট ফাহিম আহমদ দিব্য জিআইএসভিত্তিক তথ্য বিশ্লেষণ কার্যক্রমে অংশ নেন।

কর্মশালায় চরভদ্রাসন উপজেলার বিভিন্ন এলাকার গ্রামীণ সড়কের বর্তমান অবস্থা, গুরুত্বপূর্ণ সড়ক চিহ্নিতকরণ, কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার তালিকা প্রণয়ন এবং সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচকরা জানান, জিআইএস প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ সড়কের অবস্থান, সংযোগ, গুরুত্ব ও প্রয়োজনীয়তার তথ্য বিশ্লেষণ করে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান তৈরি করা হবে। এর ফলে ভবিষ্যতে সড়ক উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে প্রয়োজন ও গুরুত্ব অনুযায়ী অগ্রাধিকার নির্ধারণ করা সহজ হবে।

কর্মশালায় বক্তব্য দেন ওয়াহিদুজ্জামান, জাফর মোল্লা, আঃ ছালাম, পিআইও ও আজিজুর রহমানসহ সংশ্লিষ্টরা। বক্তারা চরভদ্রাসনের গ্রামীণ যোগাযোগব্যবস্থা আরও উন্নত ও কার্যকর করতে সঠিক তথ্যের ভিত্তিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জিআইএসভিত্তিক তথ্য ব্যবহার করে চরভদ্রাসন উপজেলার গ্রামীণ সড়ক নেটওয়ার্কের একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। এ পরিকল্পনা ভবিষ্যতে সড়ক উন্নয়ন, যোগাযোগব্যবস্থার সম্প্রসারণ এবং অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত এ কার্যক্রমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নকারী সংস্থা হিসেবে এবং BETS কনসালটিং সার্ভিসেস লিমিটেড পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

জিআইএস প্রযুক্তিতে বদলাবে চরভদ্রাসনের গ্রামীণ সড়ক পরিকল্পনা

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream