মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ইউপি নির্বাচনের রোডম্যাপ থেকে সরে এলো ইসি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

ইউপি নির্বাচনের রোডম্যাপ থেকে সরে এলো ইসি
ছবি: সংগৃহীত

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত প্রাথমিক সময়সূচি এখনো চূড়ান্ত নয়। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

এর আগে সকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং সংবিধান অনুযায়ী নির্বাচন আয়োজনের অধিকার তাদের রয়েছে। তবে সাত ধাপে ইউপি নির্বাচনের যে প্রাথমিক সময়সূচি ইসি জানিয়েছে, সে বিষয়ে সরকার অবগত নয়।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে সরকারের সঙ্গে কোনো পত্র যোগাযোগ হয়নি। অন্য কোনো মাধ্যমেও ইউপি নির্বাচনের সময়সূচি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হয়নি।

এর একদিন আগে সোমবার ইসির ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী প্রথম ধাপের সম্ভাব্য ভোট ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে।

তবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলামের বক্তব্য অনুযায়ী, এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। আগামী ১৭ সেপ্টেম্বরের আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর ইউপি নির্বাচনের সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ইউপি নির্বাচনের রোডম্যাপ থেকে সরে এলো ইসি

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত প্রাথমিক সময়সূচি এখনো চূড়ান্ত নয়। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

এর আগে সকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং সংবিধান অনুযায়ী নির্বাচন আয়োজনের অধিকার তাদের রয়েছে। তবে সাত ধাপে ইউপি নির্বাচনের যে প্রাথমিক সময়সূচি ইসি জানিয়েছে, সে বিষয়ে সরকার অবগত নয়।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে সরকারের সঙ্গে কোনো পত্র যোগাযোগ হয়নি। অন্য কোনো মাধ্যমেও ইউপি নির্বাচনের সময়সূচি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হয়নি।

এর একদিন আগে সোমবার ইসির ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী প্রথম ধাপের সম্ভাব্য ভোট ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে।

তবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলামের বক্তব্য অনুযায়ী, এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। আগামী ১৭ সেপ্টেম্বরের আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর ইউপি নির্বাচনের সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream