মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

একাদশে ভর্তি আবেদনের ফল প্রকাশ আগামীকাল, যেভাবে দেখবেন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

একাদশে ভর্তি আবেদনের ফল প্রকাশ আগামীকাল, যেভাবে দেখবেন
ছবি: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল আগামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রকাশ করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

গত রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এবার বিভিন্ন কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছে ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী। এর আগে গত ২ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়।

ভর্তি নির্দেশনা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করার সুযোগ পেয়েছে। আবেদনকারীদের মধ্য থেকে পছন্দক্রম ও মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে বুধবার রাতে।

ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

এ ছাড়া শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে। ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

ফল দেখবেন যেভাবে:

একাদশ শ্রেণির ভর্তি-সংক্রান্ত ফল দেখতে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। xiclassadmission.gov.bd

সেখানে ‘View Result’ অপশনে গিয়ে এসএসসি বা সমমান পরীক্ষার রোল, বোর্ডের নাম, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ক্যাপচা পূরণ করে সাবমিট করলে কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তা জানা যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

একাদশে ভর্তি আবেদনের ফল প্রকাশ আগামীকাল, যেভাবে দেখবেন

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল আগামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রকাশ করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

গত রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এবার বিভিন্ন কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছে ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী। এর আগে গত ২ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়।

ভর্তি নির্দেশনা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করার সুযোগ পেয়েছে। আবেদনকারীদের মধ্য থেকে পছন্দক্রম ও মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে বুধবার রাতে।

ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

এ ছাড়া শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে। ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

ফল দেখবেন যেভাবে:

একাদশ শ্রেণির ভর্তি-সংক্রান্ত ফল দেখতে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। xiclassadmission.gov.bd

সেখানে ‘View Result’ অপশনে গিয়ে এসএসসি বা সমমান পরীক্ষার রোল, বোর্ডের নাম, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ক্যাপচা পূরণ করে সাবমিট করলে কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তা জানা যাবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream