শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
Bangla FM

মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে ২৩ জন আটক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে ২৩ জন আটক
ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরের ইন্দিরা রোডে তেজগাঁও কলেজ জামে মসজিদে অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করেছে পুলিশ। জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মসজিদের দ্বিতীয় তলায় অভিযানটি পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

পুলিশের দেওয়া বিশেষ বার্তা অনুযায়ী, শিহাব উদ্দিন নামে এক ব্যক্তির নেতৃত্বে প্রায় ২৫ থেকে ৩০ জনের একটি দল মসজিদের দ্বিতীয় তলায় ‘মিট-আপে’ অংশ নিচ্ছিল। তাদের জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে সেখানে অভিযান চালায় পুলিশ।

অভিযানের সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রায় ৩০ থেকে ৪০ জন সদস্য ঘটনাস্থলে ছিলেন। পরে সেখান থেকে ২৩ জনকে আটক করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মসজিদে বৈঠক করা ব্যক্তিদের আটক করা হয়েছে। তাদের মধ্যে কেউ জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কি না, তা যাচাই করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিরা কোনো নির্দিষ্ট সংগঠনের সঙ্গে যুক্ত কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিচয়, কর্মকাণ্ড এবং সম্ভাব্য সংশ্লিষ্টতা যাচাই-বাছাই চলছে।

অভিযানের পর ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাশাপাশি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরাও উপস্থিত হন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা তাদের কর্মকাণ্ডের বিষয়ে আরও তথ্য আছে কি না, সেসবও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, অভিযানের পর তেজগাঁও কলেজ জামে মসজিদ ও আশপাশের এলাকার পরিস্থিতি পুলিশের নজরদারিতে রাখা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে ২৩ জন আটক

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream