শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
Bangla FM

বিএনপি সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

বিএনপি সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

বিএনপি সরকার গুমের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তে আগ্রহী নয় বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপি আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ‘বিএনপি সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘনমূলক আইন পাস, বিরোধী মত দমন এবং নাগরিকের মৌলিক অধিকার হরণের প্রতিবাদে’ কর্মসূচিটির আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, অতীতে বিএনপি গুমের ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি জানালেও এখন দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়েও এসব ঘটনার তদন্ত করতে দেওয়া হচ্ছে না। তাঁর অভিযোগ, সরকার জাতীয় মানবাধিকার কমিশনকেও দুর্বল করে দিয়েছে।

এনসিপি আহ্বায়ক বলেন, সংসদে এমন কিছু আইন পাস করা হচ্ছে, যেগুলো জাতীয় সংসদের মর্যাদা ক্ষুণ্ন করছে। গণতান্ত্রিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন হলেও সেই অধিকার এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, সরকার মিরাজ শেখের গুমের ঘটনা স্বীকার করছে না এবং মানুষের মতপ্রকাশের পথ সংকুচিত করা হচ্ছে। তাঁর ভাষায়, দেশে আবারও দমন-পীড়নের পরিবেশ তৈরি হয়েছে।

গুমের ঘটনাগুলোর যথাযথ তদন্ত নিশ্চিত করার পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশনকে কার্যকরভাবে কাজ করার সুযোগ দেওয়া এবং সাইবার আইন সঠিকভাবে প্রণয়নের দাবি জানান নাহিদ ইসলাম।

দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রসঙ্গে তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের দুর্নীতির ঘটনাগুলো তদন্তে দুদককে কাজে লাগানো যেতে পারে। তবে বর্তমান সরকার দুদককে দুর্বল করে বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, গণতন্ত্র ও মানবাধিকার তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের হাতে নিরাপদ নয়। তাঁর অভিযোগ, দেশে নতুন করে কর্তৃত্ববাদী পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে জনগণ তা মেনে নেবে না এবং আন্দোলনের মাধ্যমে এর প্রতিবাদ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream