বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Bangla FM

পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল, এসবি প্রধান হলেন কামরুল আহসান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল, এসবি প্রধান হলেন কামরুল আহসান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বিশেষ শাখার (এসবি) নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. কামরুল আহসান। সম্প্রতি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া এই কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদায়ন ও বদলির তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, সারদার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করা অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের প্রধান করা হয়েছে। একই সঙ্গে খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে এসবির বর্তমান প্রধান সরদার নুরুল আমিনকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের প্রধান মাইনুল হাসানকে বদলি করে সারদার প্রিন্সিপাল করা হয়েছে।

এ ছাড়া সম্প্রতি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেনকেও পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনের মাধ্যমে এসব কর্মকর্তার নতুন দায়িত্ব ও কর্মস্থল নির্ধারণ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল, এসবি প্রধান হলেন কামরুল আহসান

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বিশেষ শাখার (এসবি) নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. কামরুল আহসান। সম্প্রতি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া এই কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদায়ন ও বদলির তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, সারদার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করা অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের প্রধান করা হয়েছে। একই সঙ্গে খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে এসবির বর্তমান প্রধান সরদার নুরুল আমিনকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের প্রধান মাইনুল হাসানকে বদলি করে সারদার প্রিন্সিপাল করা হয়েছে।

এ ছাড়া সম্প্রতি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেনকেও পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনের মাধ্যমে এসব কর্মকর্তার নতুন দায়িত্ব ও কর্মস্থল নির্ধারণ করা হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream