নীলফামারী জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মীর সেলিম ফারুককে আহ্বায়ক এবং এএইচএম সাইফুল্লাহ রুবেলকে সদস্য সচিব করে গঠিত ৩৩ সদস্যের নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম বিলুপ্ত করা হয়েছে।
খুব শিগগিরই নীলফামারী জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মতামত