বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Bangla FM

কাপ্তাইয়ে ৪১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা উদ্ধার, আটক ২

রাঙ্গামাটির কাপ্তাইয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮ লাখ ৪৫ হাজার নগদ টাকাসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। এসময় অবৈধ পাচারকাজে ব্যবহৃত একটি সিএনজি ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।

​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ৮টা ৫ মিনিটে কাপ্তাই ব্যাটালিয়নের ১ নম্বর জিপি গেইট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​আটককৃতরা হলেন— রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি এলাকার উছিলা মারমার ছেলে নিঠু মারমা (৩৩) এবং একই জেলার নাও ভাংগা এলাকার সুনীল চাকমার ছেলে সুপ্রিয় চাকমা (২০)।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে আটককৃতদের কাছ থেকে নগদ ২৮, লাখ ৪৫ হাজার টাকা ছাড়াও পাচারকাজে ব্যবহৃত ১টি সিএনজি (চট্টগ্রাম-থ-১৫-১৭৬৪), ১টি স্মার্টফোন, ১টি বাটন ফোন, ২টি সিম কার্ড এবং আসামীদের নিকট থাকা ব্যক্তিগত নগদ ২,৯৬০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামাল ও গাড়ির মোট আনুমানিক সিজার মূল্য ৩৪,লাখ ৭০ হাজার ,৩৬০ টাকা। কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্-এর দিকনির্দেশনায় হাবিলদার মো. এখলাছ উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

​অভিযান শেষে আটককৃত আসামী, জব্দকৃত নগদ অর্থ এবং অন্যান্য মালামাল কাপ্তাই থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্-

 আরও জানায়,  সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান দমন, মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও পাচার রোধ এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) সবসময় সজাগ রয়েছে। দেশের স্বার্থে এবং জননিরাপত্তায় বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কাপ্তাইয়ে ৪১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা উদ্ধার, আটক ২

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাঙ্গামাটির কাপ্তাইয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮ লাখ ৪৫ হাজার নগদ টাকাসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। এসময় অবৈধ পাচারকাজে ব্যবহৃত একটি সিএনজি ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।

​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ৮টা ৫ মিনিটে কাপ্তাই ব্যাটালিয়নের ১ নম্বর জিপি গেইট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​আটককৃতরা হলেন— রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি এলাকার উছিলা মারমার ছেলে নিঠু মারমা (৩৩) এবং একই জেলার নাও ভাংগা এলাকার সুনীল চাকমার ছেলে সুপ্রিয় চাকমা (২০)।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে আটককৃতদের কাছ থেকে নগদ ২৮, লাখ ৪৫ হাজার টাকা ছাড়াও পাচারকাজে ব্যবহৃত ১টি সিএনজি (চট্টগ্রাম-থ-১৫-১৭৬৪), ১টি স্মার্টফোন, ১টি বাটন ফোন, ২টি সিম কার্ড এবং আসামীদের নিকট থাকা ব্যক্তিগত নগদ ২,৯৬০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামাল ও গাড়ির মোট আনুমানিক সিজার মূল্য ৩৪,লাখ ৭০ হাজার ,৩৬০ টাকা। কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্-এর দিকনির্দেশনায় হাবিলদার মো. এখলাছ উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

​অভিযান শেষে আটককৃত আসামী, জব্দকৃত নগদ অর্থ এবং অন্যান্য মালামাল কাপ্তাই থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্-

 আরও জানায়,  সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান দমন, মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও পাচার রোধ এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) সবসময় সজাগ রয়েছে। দেশের স্বার্থে এবং জননিরাপত্তায় বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream