বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Bangla FM

নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা
নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা

ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঝালকাঠির নলছিটিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় নলছিটি উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনাল হয়ে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়ত‌নে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বা‌হি ম‌্যা‌জি‌স্ট্রেট মো. রিজভী আহমেদ সবুজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সালেহ মো. ইফাদ ইশতিয়াক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আকতারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এ ছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বিডি ক্লিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।

আলোচনা সভায় বিভাগীয় কমিশনার খলিল আহমেদ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়ির আশপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখা, ড্রেন-নালা ও অন্যান্য স্থানে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ জন্য সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream