নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের নির্দেশনায় নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে পোরশায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি অভিযানিক দল পোরশা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য মতে অবগত হয়ে সরাইগাছি-আড্ডা সড়কের পাশে জনৈক মজিদের আমবাগানের সামনে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল বলে প্রকাশ, ঠিক এই সময়ে
অভিযানিক দল সেখানে পৌঁছালে তিন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের পরিচয় দেয়—মো. সৈয়বুর (২৬), পিতা- আক্তারুল, সাং- মনোহরপুর, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ; আব্দুল্লাহ ওরফে পলাশ (২২), পিতা- তোহুরুল, সাং- মনোহরপুর, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ এবং দেলোয়ার (২২), পিতা- ফাইজ উদ্দিন, গ্রাম- তারাপুর পোড়াপাড়া, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।
পরে স্থানীয়ভাবে উপস্থিতি তে তাদের হেফাজতে থাকা প্লাস্টিকের চটের বস্তা তল্লাশি করা হয়। এ সময় খাকি রঙের কস্টেপ দিয়ে মোড়ানো দুটি পুটলািতে ২ কেজি ৯০০ গ্রাম করে মোট ৫ কেজি ৮০০ গ্রাম এবং নীল পলিথিনে মোড়ানো তিনটি পুটলিতে৷ ১ কেজি ৪০০ গ্রাম করে মোট ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সবমিলিয়ে পাঁচটি পুটলি মিলিয়ে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানায়, তারা পরস্পর যোগসাজশে চাঁপাইনবাবগঞ্জ থেকে সিএনজিযোগে গাঁজা নিয়ে এসে মজিদের আমবাগানের সামনে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল।
পুলিশ জানায়, গ্রেফতার সৈয়বুর ও আব্দুল্লাহ ওরফে পলাশের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদক প্রতিরোধে জেলা পুলিশ সর্বাত্মক তৎপরতা অব্যাহত রেখেছে।
মতামত