বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
Bangla FM

মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সত্যজিৎ দাস
সত্যজিৎ দাস জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: সংগৃহীত

জনস্বাস্থ্য সুরক্ষা,ভোক্তা অধিকার সংরক্ষণ এবং সড়কে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) শহরের কোর্ট রোড ও শমসেরনগর রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রয় এবং সড়কের ওপর মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে তিনটি মামলায় মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

কোর্ট রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রয়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৫৩ ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি একটি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করেন। একই এলাকায় একই আইনের একই ধারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী একটি মামলায় ৮ হাজার টাকা জরিমানা করেন।

এ ছাড়া শমসেরনগর রোড এলাকায় দোকানের বিভিন্ন মালামাল সড়কের ওপর রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা ও যানজটের পরিস্থিতি সৃষ্টি করায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি একটি মামলায় ৫০০ টাকা জরিমানা করেন।

অভিযানকালে ব্যবসায়ীদের খাদ্য প্রস্তুত ও পরিবেশনে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং সড়ক ও জনসাধারণের চলাচলের পথ দখলমুক্ত রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসন জানিয়েছে,জনস্বার্থে জনস্বাস্থ্য সুরক্ষা,ভোক্তা অধিকার সংরক্ষণ এবং শহরের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জনস্বাস্থ্য সুরক্ষা,ভোক্তা অধিকার সংরক্ষণ এবং সড়কে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) শহরের কোর্ট রোড ও শমসেরনগর রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রয় এবং সড়কের ওপর মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে তিনটি মামলায় মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

কোর্ট রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রয়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৫৩ ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি একটি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করেন। একই এলাকায় একই আইনের একই ধারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী একটি মামলায় ৮ হাজার টাকা জরিমানা করেন।

এ ছাড়া শমসেরনগর রোড এলাকায় দোকানের বিভিন্ন মালামাল সড়কের ওপর রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা ও যানজটের পরিস্থিতি সৃষ্টি করায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি একটি মামলায় ৫০০ টাকা জরিমানা করেন।

অভিযানকালে ব্যবসায়ীদের খাদ্য প্রস্তুত ও পরিবেশনে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং সড়ক ও জনসাধারণের চলাচলের পথ দখলমুক্ত রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসন জানিয়েছে,জনস্বার্থে জনস্বাস্থ্য সুরক্ষা,ভোক্তা অধিকার সংরক্ষণ এবং শহরের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream