বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Bangla FM

শিশু ধর্ষণের মামলায় নীলফামারীতে আসামির যাবজ্জীবন

সংগৃহীত ছবি

নীলফামারীর সৈয়দপুরে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় মোখছেদ আলী প্রামাণিক (৫৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী জেলা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মাসুদ করিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মোখছেদ আলী সৈয়দপুর উপজেলার দক্ষিণ সোনাখুলি তহশীলদার পাড়া গ্রামের বাসিন্দা।

মামলার নথি ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৯ আগস্ট দুপুরে দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী মোখছেদের নাতনির সঙ্গে তাদের বাড়ির উঠানে খেলছিল। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে মোখছেদ ঘর মোছার কথা বলে শিশুটিকে ঘরের ভেতরে ডেকে নেন। পরে সেখানে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। ঘটনার পর শিশুটি পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে তার বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় মোখছেদ আলীকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তী সময়ে আদালতে সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ গ্রহণ শেষে মামলার বিচার কার্যক্রম সম্পন্ন হয়। প্রায় এক বছরের মধ্যে মামলাটির রায় ঘোষণা করেন আদালত।

মামলার বাদী ও ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, ‘দ্রুততার সঙ্গে রায় প্রদান করায় আমরা বিচার বিভাগকে ধন্যবাদ জানাই। এভাবে ভুক্তভোগীরা দ্রুত বিচার পেলে ধর্ষণের মতো ঘটনা কমবে। এই রায়ে আমরা সন্তুষ্ট।’

শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আসাদুজ্জামান খান রিনো বলেন, ‘২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে এক বছরের মধ্যেই মামলাটির রায় দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অর্থদণ্ডের ৫০ হাজার টাকা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শিশু ধর্ষণের মামলায় নীলফামারীতে আসামির যাবজ্জীবন

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream