শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
Bangla FM

ডোমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

সংগৃহীত ছবি

 নীলফামারীর ডোমারে নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ রানা (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কেতকীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন মাসুদ। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিকী জানান, মৃত্যুর ঘটনায় নিহতের অভিভাবক ও স্বজনদের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ডোমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

 নীলফামারীর ডোমারে নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ রানা (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কেতকীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন মাসুদ। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিকী জানান, মৃত্যুর ঘটনায় নিহতের অভিভাবক ও স্বজনদের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream