শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
Bangla FM

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাকেরগঞ্জে বিএনপি’র দুই নেত্রীর অব্যাহতি

 বাকেরগঞ্জে এক দিনে বিএনপির দুই নেত্রীকে দলীয় সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পৌর বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক সুমা খান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাকেরগঞ্জ পৌর কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ ফারজানা আক্তার কে দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের দায়ে সংশ্লিষ্ট  পদ সহ সকল সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন বাকেরগঞ্জের পৌর বিএনপি শাখা।

 ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার  বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার এবং সাধারগ সম্পাদক মুঃ শাহাবুদ্দিন তালুকদার শাহিনের স্বাক্ষরিত দলীয় প্যাডে এই অব্যাহতি পত্র প্রদান করা হয়।

জানা গেছে,  নিলয় পারভেজ নামের একটা ফেসবুক আইডি থেকে পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ ফারজানা আক্তারের  পরকীয়া সম্পর্কিত  কল রেকর্ডের  কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হলে বেশ চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। অপরদিকে সহ সম্পাদক মোসাঃ সোমা খানকে জড়িয়েও ফেসবুকে আপত্তিকর কুরুচিপূর্ণ তথ্য প্রকাশ হয়।

বাকেরগঞ্জ পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এসব তথ্যের  সত্যতা যাচাই করে শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডের কারণে তাদেরকে দলীয় সকল সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাকেরগঞ্জে বিএনপি’র দুই নেত্রীর অব্যাহতি

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

 বাকেরগঞ্জে এক দিনে বিএনপির দুই নেত্রীকে দলীয় সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পৌর বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক সুমা খান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাকেরগঞ্জ পৌর কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ ফারজানা আক্তার কে দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের দায়ে সংশ্লিষ্ট  পদ সহ সকল সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন বাকেরগঞ্জের পৌর বিএনপি শাখা।

 ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার  বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার এবং সাধারগ সম্পাদক মুঃ শাহাবুদ্দিন তালুকদার শাহিনের স্বাক্ষরিত দলীয় প্যাডে এই অব্যাহতি পত্র প্রদান করা হয়।

জানা গেছে,  নিলয় পারভেজ নামের একটা ফেসবুক আইডি থেকে পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ ফারজানা আক্তারের  পরকীয়া সম্পর্কিত  কল রেকর্ডের  কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হলে বেশ চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। অপরদিকে সহ সম্পাদক মোসাঃ সোমা খানকে জড়িয়েও ফেসবুকে আপত্তিকর কুরুচিপূর্ণ তথ্য প্রকাশ হয়।

বাকেরগঞ্জ পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এসব তথ্যের  সত্যতা যাচাই করে শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডের কারণে তাদেরকে দলীয় সকল সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করে। 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream