শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
Bangla FM

সেরা ৭ গবেষক শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড দেবে জবি রিসার্চ সোসাইটি

মুজাহিদুল ইসলাম
মুজাহিদুল ইসলাম জবি প্রতিনিধি
| ফটো কার্ড

সেরা ৭ গবেষক শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড দেবে জবি রিসার্চ সোসাইটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গবেষকদের উৎসাহিত করতে প্রথমবারের মতো "জেএনইউআরএইচএসএস স্টুডেন্ট পাবলিকেশন অ্যাওয়ার্ড ২০২৬" চালু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি (জেএনইউআরএইচএসএস)। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকাশিত মানসম্মত গবেষণা প্রবন্ধের স্বীকৃতি দিতেই এই সম্মাননার উদ্যোগ নেওয়া হয়েছে। 

​সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী এবং জেএনইউআরএইচএসএস-এর প্রতিষ্ঠাতা ও মডারেটর মাহমুদুল হাসান মিল্টনের পরিকল্পনা ও উদ্যোগে এই ফেলোশিপ দেওয়া হচ্ছে।

​আয়োজকরা জানান, পুরস্কারের জন্য আবেদনকারীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী হতে হবে। স্কোপাস এবং ওয়েব অব সায়েন্স (এসসিআইই, এসএসসিআই/ইএসসিআই) ইনডেক্সড কিউ-ওয়ান র‍্যাংকড জার্নালে প্রথম লেখক হিসেবে প্রকাশিত মূল গবেষণা নিবন্ধই কেবল এতে বিবেচ্য হবে। ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে প্রকাশিত নিবন্ধের ওপর ভিত্তি করে চূড়ান্তভাবে সর্বোচ্চ ৭ জন শিক্ষার্থীকে নির্বাচন করা হবে।

পুরস্কার হিসেবে বিজয়ী প্রত্যেক শিক্ষার্থীকে সনদপত্র, ক্রেস্ট এবং তিন হাজার টাকা নগদ অর্থ দেওয়া হবে।

​এ ব্যাপারে জেএনইউআরএইচএসএস-এর সভাপতি মোর্শেদুর রহমান সুজন বলেন, "এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অত্যন্ত বিশেষ মুহূর্ত। কারণ জবিতে এর আগে এই ধরনের কোনো গবেষণা পুরস্কার চালু করা হয়নি। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও মডারেটর মাহমুদুল হাসান মিল্টনের ধারণা থেকেই এই উদ্যোগটি নেওয়া হয়। সংগঠনের সভাপতি হিসেবে আমি আশা করি, এই পুরস্কার তরুণ শিক্ষার্থীদের গবেষণায় আরও উৎসাহিত করবে এবং ক্যাম্পাসে নতুন গবেষণা সংস্কৃতির সুবাতাস বয়ে আনবে।" 

​সংগঠনের সাধারণ সম্পাদক প্রসুন দাস গুপ্ত বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদীয়মান গবেষকদের অনন্য অর্জনকে সম্মানিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি আমাদের শিক্ষার্থীরা গবেষণায় আরও অনেক দূর এগিয়ে যাবে। আমরা সব যোগ্য শিক্ষার্থী গবেষককে এতে আবেদন করার আহ্বান জানাচ্ছি।" 

​উল্লেখ্য, আগ্রহী গবেষক শিক্ষার্থীদের আগামী ১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে কভার লেটার, দুই পৃষ্ঠার জীবনবৃত্তান্ত (সিভি) এবং প্রকাশিত গবেষণাপত্রের কপি ইমেইলের মাধ্যমে (jnurhss@research.jnu.ac.bd) পাঠাতে বলা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সেরা ৭ গবেষক শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড দেবে জবি রিসার্চ সোসাইটি

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream