শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
Bangla FM

বেরোবি উপাচার্যের দুই বছর: শুভেচ্ছার আলোয় উদ্ভাসিত

মোঃ রওকত আলী
মোঃ রওকত আলী উপজেলা প্রতিনিধি
| ফটো কার্ড

বেরোবি উপাচার্যের দুই বছর: শুভেচ্ছার আলোয় উদ্ভাসিত

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সার্বিক অবকাঠামোগত উন্নয়নে একটি সুদূরপ্রসারী মাস্টারপ্ল্যান চূড়ান্ত অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। সিন্ডিকেটের সাম্প্রতিক সভায় এই মেগা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

​বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এই মাস্টারপ্ল্যানের আওতায় ক্যাম্পাসের আবাসন সংকট নিরসনসহ শিক্ষা ও গবেষণার পরিবেশ আধুনিকায়নে বেশ কিছু বহুতল ভবন ও স্থাপনা নির্মাণ করা হবে।

​পরিকল্পনা অনুযায়ী, শিক্ষার্থীদের আবাসিক সংকট দূর করতে ১০ তলা বিশিষ্ট দুটি ছাত্র হল এবং ১০ তলা বিশিষ্ট দুটি ছাত্রী হল নির্মাণ করা হবে। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন নিশ্চিত করতে ১২ তলা বিশিষ্ট একটি টিচার্স কোয়ার্টার, ১২ তলা বিশিষ্ট একটি অফিসার্স কোয়ার্টার এবং ১২ তলা বিশিষ্ট একটি স্টাফ কোয়ার্টার নির্মাণ করা হবে।

​একাডেমিক কার্যক্রমের পরিধি বাড়াতে ১৫ তলা বিশিষ্ট একটি নতুন একাডেমিক ভবন নির্মাণের পাশাপাশি বর্তমান প্রশাসনিক ভবনকে ১০ তলা পর্যন্ত এবং লাইব্রেরি ভবনকে ৫ তলা পর্যন্ত ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হবে।

​এছাড়া শিক্ষক-শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের জন্য ৭ তলা বিশিষ্ট একটি টিএসসি কাম অডিটরিয়াম নির্মাণ করা হবে। ধর্মীয় অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে কেন্দ্রীয় মসজিদ ৩ তলা পর্যন্ত ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং ১ তলা বিশিষ্ট একটি নতুন কেন্দ্রীয় মন্দির নির্মাণ করা হবে বলেও জানা গেছে।

​সংশ্লিষ্টদের বিশ্বাস, এই মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ ও আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন আবাসিক ক্যাম্পাসে রূপ নেবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বেরোবি উপাচার্যের দুই বছর: শুভেচ্ছার আলোয় উদ্ভাসিত

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সার্বিক অবকাঠামোগত উন্নয়নে একটি সুদূরপ্রসারী মাস্টারপ্ল্যান চূড়ান্ত অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। সিন্ডিকেটের সাম্প্রতিক সভায় এই মেগা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

​বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এই মাস্টারপ্ল্যানের আওতায় ক্যাম্পাসের আবাসন সংকট নিরসনসহ শিক্ষা ও গবেষণার পরিবেশ আধুনিকায়নে বেশ কিছু বহুতল ভবন ও স্থাপনা নির্মাণ করা হবে।

​পরিকল্পনা অনুযায়ী, শিক্ষার্থীদের আবাসিক সংকট দূর করতে ১০ তলা বিশিষ্ট দুটি ছাত্র হল এবং ১০ তলা বিশিষ্ট দুটি ছাত্রী হল নির্মাণ করা হবে। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন নিশ্চিত করতে ১২ তলা বিশিষ্ট একটি টিচার্স কোয়ার্টার, ১২ তলা বিশিষ্ট একটি অফিসার্স কোয়ার্টার এবং ১২ তলা বিশিষ্ট একটি স্টাফ কোয়ার্টার নির্মাণ করা হবে।

​একাডেমিক কার্যক্রমের পরিধি বাড়াতে ১৫ তলা বিশিষ্ট একটি নতুন একাডেমিক ভবন নির্মাণের পাশাপাশি বর্তমান প্রশাসনিক ভবনকে ১০ তলা পর্যন্ত এবং লাইব্রেরি ভবনকে ৫ তলা পর্যন্ত ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হবে।

​এছাড়া শিক্ষক-শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের জন্য ৭ তলা বিশিষ্ট একটি টিএসসি কাম অডিটরিয়াম নির্মাণ করা হবে। ধর্মীয় অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে কেন্দ্রীয় মসজিদ ৩ তলা পর্যন্ত ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং ১ তলা বিশিষ্ট একটি নতুন কেন্দ্রীয় মন্দির নির্মাণ করা হবে বলেও জানা গেছে।

​সংশ্লিষ্টদের বিশ্বাস, এই মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ ও আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন আবাসিক ক্যাম্পাসে রূপ নেবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream