বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
Bangla FM

ক্যাম্পাস সাংবাদিকতার মানোন্নয়নে বেরোবিতে তিন মাসের প্রশিক্ষণ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের সাংবাদিক সমিতি (বেরোবিসাস) আয়োজিত তিন মাসব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মসূচি ‘প্রতিবেদনের পথে ১.০’ শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের গ্যালারি রুমে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতার দক্ষতা অর্জন করে তা বিশ্ববিদ্যালয় ও সমাজের উন্নয়নে কাজে লাগাতে হবে।” তিনি প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব ক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধান, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান আবদুল লতিফ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কর্মসূচির লক্ষ্য সম্পর্কে বেরোবি সাংবাদিক সমিতির সভাপতি আবু সাঈদ বলেন, “ক্যাম্পাস সাংবাদিকতার জন্য তথ্য সংগ্রহ, যাচাই ও সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকতার নৈতিকতা জানা জরুরি। অভিজ্ঞ সাংবাদিকদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে অংশগ্রহণকারীরা বাস্তব সাংবাদিকতার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা পাবেন। সত্য, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার চর্চার মাধ্যমে আমরা আশা করি, ‘প্রতিবেদনের পথে ১.০’ ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

পরে প্রশিক্ষণের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেন প্রশিক্ষক সাইফুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক।

আয়োজকেরা জানান, তিন মাসব্যাপী এ প্রশিক্ষণে সাংবাদিকতার বিভিন্ন মৌলিক ও ব্যবহারিক বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এতে সংবাদ সংগ্রহ, সংবাদ লেখা, তথ্য যাচাইসহ সাংবাদিকতার প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ক্যাম্পাস সাংবাদিকতার মানোন্নয়নে বেরোবিতে তিন মাসের প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream