মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

চবিতে আলাওল হলে প্রভোস্টের পদত্যাগের দাবিতে কক্ষে তালা

আহমেদ মুনহা
আহমেদ মুনহা চবি প্রতিনিধি
| ফটো কার্ড

চবিতে আলাওল হলে প্রভোস্টের পদত্যাগের দাবিতে কক্ষে তালা
চবিতে আলাওল হলে প্রভোস্টের পদত্যাগের দাবিতে কক্ষে তালা

আবাসিক হলে নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও আসন বণ্টনে অস্বচ্ছতার অভিযোগ তুলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। এ দাবিতে প্রভোস্টকে কার্যালয়ের ভেতরে রেখে তাঁর কক্ষ ও হল অফিসে বাইরে থেকে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)আলাওল হল সংসদের প্রতিনিধিদের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা প্রভোস্টের কক্ষ ও হল অফিসে তালা দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, হল সংসদের সঙ্গে প্রভোস্টের সমন্বয়হীনতা, হল সংসদের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি, শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার, উন্নয়নমূলক কাজে দীর্ঘসূত্রিতা এবং দীর্ঘদিন ধরে আসন বণ্টনে অস্বচ্ছতা রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের সাংবাদিক পরিচয়ে হুমকি দেওয়া এবং জরুরি সংস্কারকাজ থমকে থাকার অভিযোগও করেন তারা।

হল সংসদের নেতৃবৃন্দের দাবি, এসব সমস্যা সমাধানে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে হল প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

আন্দোলনরত শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, প্রভোস্ট দায়িত্ব পালনে অবহেলা করেন এবং শিক্ষার্থীদের তুচ্ছ-তাচ্ছিল্য করেন। শিক্ষার্থীদের কার্ড জমা নিয়ে রাখা, হল সংসদের সঙ্গে সমন্বয় না করে এককভাবে সিদ্ধান্ত নেওয়া এবং প্রশাসনিক কাজে ঢিলেঢালাভাবের অভিযোগও করেন তারা।

শিক্ষার্থীদের দাবি, হল প্রশাসনের এমন অব্যবস্থাপনার কারণে আলাওল হলের সার্বিক পরিবেশ ক্রমেই বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানানো হলেও তা গুরুত্ব দিয়ে দেখা হয়নি।

এর আগে মঙ্গলবার সকালে ক্ষুব্ধ শিক্ষার্থীরা হল কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে একপর্যায়ে প্রভোস্ট ভেতরে থাকা অবস্থায় তাঁর কক্ষ ও হল অফিসে তালা দেন তারা।

এ বিষয়ে আলাওল হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) বলেন, ‘আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি। তাদের কল্যাণেই আমাদের কাজ করতে হয়। হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীদের নানা অভিযোগ রয়েছে। শিক্ষার্থীরা তাঁর পদত্যাগ চান। তাই তাদের দাবির পরিপ্রেক্ষিতে আজ হল প্রভোস্টের রুমে তালা দিয়েছি।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

চবিতে আলাওল হলে প্রভোস্টের পদত্যাগের দাবিতে কক্ষে তালা

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream