মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

রংপুর কারমাইকেল কলেজে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠিত

মোঃ রওকত আলী
মোঃ রওকত আলী উপজেলা প্রতিনিধি
| ফটো কার্ড

রংপুর কারমাইকেল কলেজে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী রংপুর কারমাইকেল কলেজে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রংপুর মহানগর শাখা।

​কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। অনুষ্ঠানে প্রায় আড়াই হাজার নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ২০০ জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

​রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর আমীর এ টি এম আজম খান এবং কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল।

​অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের আধুনিক জ্ঞানচর্চার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। বর্ণিল এই আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো কারমাইকেল কলেজ প্রাঙ্গণকে এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ দেয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

রংপুর কারমাইকেল কলেজে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঐতিহ্যবাহী রংপুর কারমাইকেল কলেজে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রংপুর মহানগর শাখা।

​কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। অনুষ্ঠানে প্রায় আড়াই হাজার নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ২০০ জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

​রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর আমীর এ টি এম আজম খান এবং কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল।

​অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের আধুনিক জ্ঞানচর্চার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। বর্ণিল এই আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো কারমাইকেল কলেজ প্রাঙ্গণকে এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ দেয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream