কুড়িগ্রামের ফুলবাড়ীতে গুরুত্বপূর্ণ ফুলবাড়ী-কাঁঠালবাড়ী আরএইচডি সড়কের ৮ দশমিক ৭৫ কিলোমিটারের মধ্যে প্রায় ৪ কিলোমিটার অংশের সংস্কার কাজ হলেও বাকি প্রায় ৫ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে পড়ে আছে বেহাল অবস্থায়। সড়কজুড়ে অসংখ্য খানাখন্দ ও ভাঙাচোরা অংশে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।
দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকরিজীবীসহ সাধারণ মানুষ। বিকল্প সড়ক না থাকায় বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ এই পথ ব্যবহার করতে হচ্ছে স্থানীয়দের। এতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন।
স্থানীয়দের দাবি, দ্রুত বাকি অংশের সংস্কার কাজ শেষ করে নিরাপদ ও স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করা হোক। সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তরও দ্রুত সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছে।
মতামত