বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
Bangla FM

কুমিল্লা মিডিয়া ফোরামের বিশেষ সভায় ভবিষ্যৎ পরিকল্পনার তাগিদ ও সাংবাদিক মিসেলের আত্মার মাগফিরাত কামনা

মোহাম্মদ মাসুদ মজুমদার
মোহাম্মদ মাসুদ মজুমদার
| ফটো কার্ড

কুমিল্লা মিডিয়া ফোরামের বিশেষ সভায় ভবিষ্যৎ পরিকল্পনার তাগিদ ও সাংবাদিক মিসেলের আত্মার মাগফিরাত কামনা
কুমিল্লা মিডিয়া ফোরামের বিশেষ সভায় ভবিষ্যৎ পরিকল্পনার তাগিদ ও সাংবাদিক মিসেলের আত্মার মাগফিরাত কামনা

কুমিল্লা মিডিয়া ফোরামের নির্বাহী পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের সুরভী ম্যানসনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সাদিক হোসেন মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমানের সঞ্চালনায় সভায় ইনকিলাবের ভ্রাম্যমান প্রতিনিধি কামাল আতাতুর্ক মিসেলের অকাল মৃত্যুতে 

শোক প্রকাশ ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এছাড়াও সভা শেষে মরহুম সাংবাদিক মিসেলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।  

সভায় সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এম ফিরোজ মিয়া, সহ-সভাপতি হুমায়ুন কবির জীবন, মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার, সহ সম্পাদক জাহিদ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জহিরুল হক বাবু, কোষাধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ সালেহ, দপ্তর সম্পাদক জুয়েল রানা ও নির্বাহী সদস্য মাসুদ মজুমদার।

সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের কার্যপরিধি ও গতিশীলতা বাড়াতে ৪ জন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন অন্তর্ভুক্ত হওয়া সদস্যরা হলেন- ভোরের আওয়াজ প্রতিনিধি, কুমিল্লার প্রেস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক সহিদ উল্লাহ মিয়াজী, একুশে টেলিভিশনের (ইটিভি) প্রতিনিধি হুমায়ুন কবীর রনি, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি শাহ আলম শফি, এবং মাই টিভি প্রতিনিধি আবু মুসা।

সভায় কুমিল্লা মিডিয়া ফোরামের ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় কুমিল্লা মিডিয়া ফোরাম অতীতেও অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে। নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠন আরও বেশি শক্তিশালী ও বেগবান হবে।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি কুমিল্লার সার্বিক উন্নয়নে মিডিয়া ফোরামের সদস্যরা তাদের লেখনীর মাধ্যমে আরও জোরালো ভূমিকা রাখবেন বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

সভায় সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও ইনকিলাব পত্রিকার সাংবাদিক মুন্সি কামাল আতাতুর্ক মিসেলের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা মিডিয়া ফোরামের বিশেষ সভায় ভবিষ্যৎ পরিকল্পনার তাগিদ ও সাংবাদিক মিসেলের আত্মার মাগফিরাত কামনা

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুমিল্লা মিডিয়া ফোরামের নির্বাহী পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের সুরভী ম্যানসনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সাদিক হোসেন মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমানের সঞ্চালনায় সভায় ইনকিলাবের ভ্রাম্যমান প্রতিনিধি কামাল আতাতুর্ক মিসেলের অকাল মৃত্যুতে 

শোক প্রকাশ ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এছাড়াও সভা শেষে মরহুম সাংবাদিক মিসেলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।  

সভায় সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এম ফিরোজ মিয়া, সহ-সভাপতি হুমায়ুন কবির জীবন, মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার, সহ সম্পাদক জাহিদ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জহিরুল হক বাবু, কোষাধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ সালেহ, দপ্তর সম্পাদক জুয়েল রানা ও নির্বাহী সদস্য মাসুদ মজুমদার।

সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের কার্যপরিধি ও গতিশীলতা বাড়াতে ৪ জন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন অন্তর্ভুক্ত হওয়া সদস্যরা হলেন- ভোরের আওয়াজ প্রতিনিধি, কুমিল্লার প্রেস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক সহিদ উল্লাহ মিয়াজী, একুশে টেলিভিশনের (ইটিভি) প্রতিনিধি হুমায়ুন কবীর রনি, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি শাহ আলম শফি, এবং মাই টিভি প্রতিনিধি আবু মুসা।

সভায় কুমিল্লা মিডিয়া ফোরামের ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় কুমিল্লা মিডিয়া ফোরাম অতীতেও অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে। নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠন আরও বেশি শক্তিশালী ও বেগবান হবে।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি কুমিল্লার সার্বিক উন্নয়নে মিডিয়া ফোরামের সদস্যরা তাদের লেখনীর মাধ্যমে আরও জোরালো ভূমিকা রাখবেন বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

সভায় সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও ইনকিলাব পত্রিকার সাংবাদিক মুন্সি কামাল আতাতুর্ক মিসেলের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream