বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
Bangla FM

রংপুরে ৬৪ পরিবার পেল সোয়া দুই কোটি টাকার সরকারি সহায়তা

মোঃ রওকত আলী
মোঃ রওকত আলী উপজেলা প্রতিনিধি
| ফটো কার্ড

রংপুরে ৬৪ পরিবার পেল সোয়া দুই কোটি টাকার সরকারি সহায়তা
রংপুরে ৬৪ পরিবার পেল সোয়া দুই কোটি টাকার সরকারি সহায়তা

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ও গুরুতর জখম হয়ে পঙ্গুত্ববরণকারী ৬৪টি পরিবারের মাঝে মোট ২ কোটি ১৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদানের অর্থ হস্তান্তর করা হয়।

​রংপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক ইসরাত জাহান।

​অনুষ্ঠানে দেওয়া তথ্য অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় নিহত ৩০টি পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ৫০ লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া, গুরুতর আহত ১৮ জনকে ১ লাখ টাকা করে ১৮ লাখ এবং দুর্ঘটনায় স্থায়ীভাবে কর্মক্ষমতা হারানো ১৬ জন ভুক্তভোগীকে ৩ লাখ টাকা করে মোট ৪৮ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

​বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল আলম সরকার জানান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আবেদন যাচাই-বাছাই করে নিয়মিত এই সহায়তা দেওয়া হচ্ছে। আজকের এই সহায়তার বড় একটি অংশ পেয়েছের সেই পরিবারগুলো, যাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন কিংবা অঙ্গহানি হয়ে বিছানায় পড়ে আছেন। এই অনুদানের অর্থ যেন পরিবারগুলো ছোটখাটো ব্যবসার মূলধন হিসেবে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে পারে, সেই প্রত্যাশাই করা হচ্ছে।

​জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, "একটি পরিবারের প্রধান চালিকাশক্তি যখন সড়ক দুর্ঘটনায় হারিয়ে যায় বা পঙ্গু হয়ে পড়েন, সেই অপূরণীয় ক্ষতি কোনো অর্থ দিয়েই পূরণ করা সম্ভব নয়। তবে সরকারের এই মানবিক উদ্যোগের মূল লক্ষ্য হলো—দুর্ঘটনার শিকার পরিবারগুলোকে পুনরায় অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া। আমরা আশা করছি, এই অর্থ সঠিক কাজে লাগিয়ে পরিবারগুলো নিজেদের পায়ে দাঁড়াতে সক্ষম হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

রংপুরে ৬৪ পরিবার পেল সোয়া দুই কোটি টাকার সরকারি সহায়তা

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream