মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

মির্জাপুরে মহাসড়কের পাশে আবারও নবজাতকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কের পাশ থেকে গামছায় মোড়ানো অবস্থায় আরও একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাত্র ১০ দিন আগে একই উপজেলার শুভুল্যা এলাকায় মহাসড়কের পাশ থেকে তোয়ালে মোড়ানো অবস্থায় আরেক নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মির্জাপুর ক্যাডেট কলেজ এলাকার মহাসড়কের পাশে গামছায় মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে লোকজনের ভিড় জমে যায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়।

পরপর দুই ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। নবজাতক দুটির মরদেহ মহাসড়কের পাশে কে বা কারা ফেলে গেছে, তা তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মির্জাপুরে মহাসড়কের পাশে আবারও নবজাতকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কের পাশ থেকে গামছায় মোড়ানো অবস্থায় আরও একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাত্র ১০ দিন আগে একই উপজেলার শুভুল্যা এলাকায় মহাসড়কের পাশ থেকে তোয়ালে মোড়ানো অবস্থায় আরেক নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মির্জাপুর ক্যাডেট কলেজ এলাকার মহাসড়কের পাশে গামছায় মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে লোকজনের ভিড় জমে যায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়।

পরপর দুই ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। নবজাতক দুটির মরদেহ মহাসড়কের পাশে কে বা কারা ফেলে গেছে, তা তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream