মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

জনগণের পাশে থেকে দলকে শক্তিশালী করুন: জাবেদ রেজা

মো: আলম
মো: আলম জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

জনগণের পাশে থেকে দলকে শক্তিশালী করুন: জাবেদ রেজা

সংগঠনকে তৃণমূল থেকে শক্তিশালী করার লক্ষ্যে আলীকদম উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার  আলীকদম উপজেলা সদরে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব জাবেদ রেজা

সমাবেশে জাবেদ রেজা বলেন,  “দেশের এই ক্রান্তিলগ্নে বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে জনগণের পাশে দাঁড়াতে হবে। দলের শৃঙ্খলা মেনে, ঐক্যবদ্ধভাবে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। আলীকদম বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের অধিকার আদায়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এই কর্মী সমাবেশে আলীকদম উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপির অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ। 

বক্তারা সরকারের বিভিন্ন সমালোচনা করে বলেন, দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির বিকল্প নেই।

সমাবেশে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী। পুরো সমাবেশ জুড়ে ছিল নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ও উজ্জীবনা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

জনগণের পাশে থেকে দলকে শক্তিশালী করুন: জাবেদ রেজা

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সংগঠনকে তৃণমূল থেকে শক্তিশালী করার লক্ষ্যে আলীকদম উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার  আলীকদম উপজেলা সদরে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব জাবেদ রেজা

সমাবেশে জাবেদ রেজা বলেন,  “দেশের এই ক্রান্তিলগ্নে বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে জনগণের পাশে দাঁড়াতে হবে। দলের শৃঙ্খলা মেনে, ঐক্যবদ্ধভাবে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। আলীকদম বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের অধিকার আদায়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এই কর্মী সমাবেশে আলীকদম উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপির অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ। 

বক্তারা সরকারের বিভিন্ন সমালোচনা করে বলেন, দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির বিকল্প নেই।

সমাবেশে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী। পুরো সমাবেশ জুড়ে ছিল নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ও উজ্জীবনা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream