মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

স্থানীয় সরকার নির্বাচনে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

স্থানীয় সরকার নির্বাচনে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা করেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান জানান, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত বা সময়সীমা নির্ধারণ করা হয়নি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীও বিষয়টি জানিয়েছেন। ইসি নিজেদের উদ্যোগে যে তারিখ ঘোষণা করেছে, সেটিই বর্তমানে কমিশনের অবস্থান বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন আয়োজনের সরাসরি দায়িত্ব নির্বাচন কমিশনের। তবে অন্যান্য নির্বাচন আইন অনুযায়ী সরকারের সঙ্গে সমন্বয় করে আয়োজন করতে হয়। স্থানীয় সরকার নির্বাচনও এর ব্যতিক্রম নয়।

ইসির ঘোষিত সময়সূচি নিয়ে সরকার ও কমিশনের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিষয়টিকে সংঘাত বা ‘গ্যাপ’ হিসেবে দেখার সুযোগ নেই। সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে ঘোষিত সময়সূচিতে পরিবর্তন আনা, তা পিছিয়ে দেওয়া বা এগিয়ে নেওয়া সম্ভব।

তিনি আরও বলেন, সংসদ নির্বাচনের ক্ষেত্রে পরিস্থিতি আলাদা। সংসদের মেয়াদ শেষ হওয়ার সময় নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী নিজস্ব এখতিয়ারে নির্বাচন আয়োজন করবে। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় অংশগ্রহণ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, এবার কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে না; ব্যক্তিরাই প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই কে কোন দলের সঙ্গে যুক্ত, সেটি এ নির্বাচনের ক্ষেত্রে মূল বিষয় নয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা করেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান জানান, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত বা সময়সীমা নির্ধারণ করা হয়নি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীও বিষয়টি জানিয়েছেন। ইসি নিজেদের উদ্যোগে যে তারিখ ঘোষণা করেছে, সেটিই বর্তমানে কমিশনের অবস্থান বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন আয়োজনের সরাসরি দায়িত্ব নির্বাচন কমিশনের। তবে অন্যান্য নির্বাচন আইন অনুযায়ী সরকারের সঙ্গে সমন্বয় করে আয়োজন করতে হয়। স্থানীয় সরকার নির্বাচনও এর ব্যতিক্রম নয়।

ইসির ঘোষিত সময়সূচি নিয়ে সরকার ও কমিশনের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিষয়টিকে সংঘাত বা ‘গ্যাপ’ হিসেবে দেখার সুযোগ নেই। সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে ঘোষিত সময়সূচিতে পরিবর্তন আনা, তা পিছিয়ে দেওয়া বা এগিয়ে নেওয়া সম্ভব।

তিনি আরও বলেন, সংসদ নির্বাচনের ক্ষেত্রে পরিস্থিতি আলাদা। সংসদের মেয়াদ শেষ হওয়ার সময় নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী নিজস্ব এখতিয়ারে নির্বাচন আয়োজন করবে। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় অংশগ্রহণ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, এবার কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে না; ব্যক্তিরাই প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই কে কোন দলের সঙ্গে যুক্ত, সেটি এ নির্বাচনের ক্ষেত্রে মূল বিষয় নয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream