মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী

দুর্নীতি প্রতিরোধ করতে হলে সমাজব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা ও রাষ্ট্রীয় কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, যেকোনো উপায়ে সমাজ থেকে অনিয়ম ও দুর্নীতি দূর করতে হবে। দুর্নীতি প্রতিরোধ করাই বর্তমান প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব ও কর্তব্য।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তদারকির লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, “দুর্নীতি কে করে আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে বিদ্যমান। আমি যদি দুর্নীতি করি, তবে আপনাদের মাধ্যমেই করব। ধরেন, আমি যদি কোনো ঠিকাদারের কাছ থেকে পয়সা নিই, তাও আপনাদের মাধ্যমেই নেব।”

তিনি বলেন, সমাজে কম-বেশি সব সময়ই দুর্নীতি থাকতে পারে। তবে দুর্নীতি বন্ধ ও প্রতিরোধে প্রশাসনকে নিরলসভাবে কাজ করতে হবে। যতক্ষণ পর্যন্ত পুরোপুরি দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব না হচ্ছে, ততক্ষণ এই অপতৎপরতা বন্ধে সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে।

মন্ত্রী আরও বলেন, সরকারি দপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি বা অনিয়মের শিকার না হন, সেদিকে কর্মকর্তাদের বিশেষ নজর দিতে হবে। জনগণের অর্থে পরিচালিত প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা প্রয়োজন।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে সাধারণ মানুষের হয়রানি বন্ধ, মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট নুর মোহাম্মদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিক উল্লাহ, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আ হ ম মোস্তাকুর রহমান এবং সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন।

এ সময় লক্ষ্মীপুর জেলা প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, সাহিত্যিক ও লোকসাহিত্য গবেষক অ আ আবীর আকাশসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা জেলার সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream