মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

জামালপুরে বিয়ের দাবিতে সড়ক অবরোধ

এম.শাহীন আল আমীন
এম.শাহীন আল আমীন জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

জামালপুরে  বিয়ের দাবিতে সড়ক অবরোধ

জামালপুরের দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা ছয় দিন ধরে অবস্থান করছেন মিষ্টি আক্তার নামে এক কলেজছাত্রী। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে তরুণীর নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে তারাটিয়া-দেওয়ানগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পুরাভিটা গ্রামের জলব্রিজ এলাকার ফেলু মিয়ার ছেলে মো. জীবন মিয়ার সঙ্গে উত্তর সাপমারী গ্রামের খুশরু মিয়ার মেয়ে মিষ্টি আক্তারের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে।

মিষ্টি আক্তারের দাবি, গত বৃহস্পতিবার জীবন মিয়া তাকে বিয়ের উদ্দেশ্যে নিজের বাড়িতে নিয়ে আসেন। পরে পারিবারিক চাপের কারণে তাকে বাড়িতে রেখে জীবন সেখান থেকে চলে যান। এরপর বিয়ের দাবিতে ওই বাড়িতেই অবস্থান করছেন তিনি।

স্থানীয়রা জানান, বিষয়টি সমাধানের জন্য দুই পরিবারের মধ্যে কয়েক দফা আলোচনা ও বৈঠক হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সমঝোতা না হওয়ায় ছয় দিন ধরে প্রেমিকের বাড়িতেই অবস্থান করছেন ওই কলেজছাত্রী।

এদিকে দীর্ঘ সময় ধরে সেখানে অবস্থান ও মানসিক চাপের কারণে মিষ্টির শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হয়েছে বলে দাবি স্থানীয়দের। তার পক্ষ থেকে শারীরিক নির্যাতনের অভিযোগও করা হয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত, মিষ্টির নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে মঙ্গলবার বিকেল ৩টার দিকে শিক্ষার্থী ও স্থানীয়দের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে তারা তারাটিয়া-দেওয়ানগঞ্জ সড়ক অবরোধ করে। এ সময় বিক্ষোভকারীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং তরুণীর নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত মো. জীবন মিয়া ও তার পরিবারের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা বলছেন, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপে ঘটনার একটি সুষ্ঠু সমাধান হবে বলে প্রত্যাশা এলাকাবাসীর।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে বিয়ের দাবিতে সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream