আজ ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর মৎস্যজীবি দলের উদ্যোগে নগরীর আগ্রাবাদ ডেবায় ' মৎস্য পোনা অবমুক্ত করন ' অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর মৎস্যজীবি দলের আহবায়ক এডভোকেট আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত মৎস্য পোনা অবমুক্ত করন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ এমপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব জননেতা নাজিমুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, যুগ্ম আহবায়ক নিয়াজ মোহাম্মদ খান, শওকত আজম খাজা, সদস্য ইয়াছিন চৌধুরী লিটনসহ চট্টগ্রাম মহানগর বিএনপি, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা সারাদেশে পুকুর, ডোবা পরিস্কার -পরিচ্ছন্ন করে মৎস্য চাষে সাধারণ মানুষকে উৎসাহিত করে মাছের উৎপাদন বাড়িয়ে আমাদের আমিষের যোগান নিশ্চিত করার আহবান জানান।
মতামত