মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

একটি নয়, প্রধানমন্ত্রীকে দুই সফরের আমন্ত্রণ ভারতের

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

একটি নয়, প্রধানমন্ত্রীকে দুই সফরের আমন্ত্রণ ভারতের
ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল। এর একটি ছিল প্রধানমন্ত্রী হিসেবে দ্বিপক্ষীয় সফরের জন্য, অন্যটি বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান। তিনি বলেন, প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ দেওয়া হয়। পরে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তাকে ব্রিকস সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়।

ভারতের এই বক্তব্য এসেছে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাম্প্রতিক মন্তব্যের পর। গত ১০ সেপ্টেম্বর তিনি বলেছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। বরং বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ না থাকলে তারেক রহমান কীভাবে ভারত সফর করবেন—এমন প্রশ্নও তুলেছিলেন তিনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ব্রিকসের সদস্য বা অংশীদার কোনো দেশ নয়। তবে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে ১৮তম ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়। ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।

অন্যদিকে, দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণটি আলাদা এবং সেটি ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে ভারত। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নরেন্দ্র মোদির পক্ষ থেকে লোকসভার স্পিকার ওম বিড়লা বাংলাদেশে এসে তারেক রহমানকে অভিনন্দন জানান। একই সঙ্গে স্ত্রী ও সন্তানসহ ভারত সফরের আমন্ত্রণসংবলিত চিঠিও তার হাতে তুলে দেন।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার শুরু থেকেই তারেক রহমানের প্রথম ভারত সফরকে দ্বিপক্ষীয় সফর হিসেবে বিবেচনা করছিল। পাশাপাশি ব্রিকসের আমন্ত্রণটি প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দেওয়া হয়েছিল—বাংলাদেশের পক্ষ থেকেও আগে এমন অবস্থান জানানো হয়েছিল।

ভারতের সর্বশেষ বক্তব্যে মূলত তারেক রহমানকে দেওয়া দুই আমন্ত্রণের ধরন ও উদ্দেশ্য নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি পরিষ্কার করার চেষ্টা করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

একটি নয়, প্রধানমন্ত্রীকে দুই সফরের আমন্ত্রণ ভারতের

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream