মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আবদুল আলীম খান। সাধারণ সম্পাদক ইসমাইল নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি সৌরভ মাহমুদ হারুন ও বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক শাকিল, সাংগঠনিক সম্পাদক অপু খান চৌধুরী, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শাহজাহান, প্রচার সম্পাদক গাজী মোস্তফা কামাল, সমাজকল্যাণ সম্পাদক আতিকুল ইসলাম রাজু এবং নির্বাহী সদস্য আবদুল মান্নানসহ স্থানীয় কর্মরত সাংবাদিকেরা।
সভায় বক্তারা বলেন, স্থানীয় জনগণের নানা সমস্যা, সম্ভাবনা ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পেশাগত দায়িত্ব পালনে তথ্যের সঠিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে উপজেলার সামগ্রিক উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় প্রেসক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
মতামত