বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
Bangla FM

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে শুরু হওয়া বৈঠকে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হচ্ছে।

এবারের সভায় ঢাকার গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত প্রস্তাবিত এমআরটি লাইন-৫ (সাউদার্ন) প্রকল্পটি অনুমোদনের জন্য কার্যতালিকায় রাখা হয়েছে। প্রায় ৪৫ হাজার ৫০৪ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের মাধ্যমে ঢাকার দুই অংশকে মেট্রোরেলের আওতায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে শেষ পর্যন্ত প্রকল্পটির অনুমোদন দেওয়া হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, গাবতলী থেকে শুরু হয়ে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, শুক্রাবাদ, কাওরান বাজার, হাতিরঝিল, তেজগাঁও ও আফতাবনগর হয়ে দাশেরকান্দি পর্যন্ত যাবে এই রুট। ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ লাইনে মোট ১৫টি স্টেশন থাকবে। এর মধ্যে ১১টি হবে ভূগর্ভস্থ এবং চারটি উড়ালপথে। পুরো রুটে যাতায়াতে সময় লাগবে প্রায় ২৮ মিনিট।

প্রকল্পের ১৩ দশমিক ১০ কিলোমিটার অংশ মাটির নিচে এবং ৪ দশমিক ১০ কিলোমিটার উড়ালপথে নির্মাণের পরিকল্পনা রয়েছে। ব্যস্ত সময়ে সাড়ে চার মিনিট পরপর ট্রেন চালানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিকভাবে ছয়টি কোচ নিয়ে ১৯টি শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রতিটি ট্রেনে সর্বোচ্চ ১ হাজার ৯০৮ জন যাত্রী বহন করা সম্ভব হবে। প্রকল্পটি চালু হলে প্রতিদিন প্রায় ৯ লাখ ২৪ হাজার যাত্রী এ পথে চলাচল করতে পারবেন বলে সংশ্লিষ্টদের হিসাব।

প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৫৪ হাজার ৬১৮ কোটি ৯৬ লাখ টাকা। পরবর্তী সময়ে বিভিন্ন খাত পর্যালোচনা করে তা কমিয়ে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকায় আনা হয়েছে। অর্থাৎ আগের প্রস্তাবের তুলনায় ব্যয় কমেছে ৯ হাজার ১১৫ কোটি ১৯ লাখ টাকা।

তবে ব্যয় কমার একটি অংশ সরাসরি সাশ্রয় নয়। বিদেশি ঋণের সুদ ও কমিটমেন্ট চার্জ বাবদ প্রায় ২ হাজার কোটি টাকা প্রকল্প ব্যয় থেকে বাদ দেওয়া হয়েছে। এসব অর্থ পরবর্তীতে অর্থ বিভাগের নিয়মিত প্রক্রিয়ায় পরিশোধ করার কথা রয়েছে।

এ ছাড়া জমি অধিগ্রহণ, যানবাহন, পরামর্শক, সম্মানি ও প্রশাসনিক ব্যয়সহ বিভিন্ন খাতেও কাটছাঁট করা হয়েছে। জমির প্রয়োজন ২৩ দশমিক ০৯ হেক্টর থেকে কমিয়ে ৯ দশমিক ১০৪ হেক্টরে আনা হয়েছে। এতে অধিগ্রহণ ব্যয় প্রায় ১০০ কোটি টাকা কমার সম্ভাবনা রয়েছে। তবে পুনর্বাসনের জন্য প্রকল্পে ৪ হাজার ৭১৬ কোটি টাকা রাখা হয়েছে।

প্রকল্পে সরকারের নিজস্ব অর্থায়ন থাকবে ১৫ হাজার ১৯৭ কোটি ৬৬ লাখ টাকা। বাকি ৩০ হাজার ৩০৬ কোটি ১০ লাখ টাকা বৈদেশিক ঋণ থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এ অর্থায়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার ইডিসিএফের সহযোগিতা নেওয়ার কথা রয়েছে।

প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্ট পর্যন্ত। এরই মধ্যে প্রাক্-সম্ভাব্যতা সমীক্ষা, নকশা প্রণয়ন, দরপত্রসংক্রান্ত সহায়তা এবং জমি অধিগ্রহণ ও পুনর্বাসন পরিকল্পনার কাজ এগিয়েছে।

একনেকে প্রকল্পটি অনুমোদন পেলে অর্থায়ন চুক্তি, জমি অধিগ্রহণ ও ঠিকাদার নিয়োগসহ পরবর্তী কার্যক্রম শুরু করা সম্ভব হবে। তবে সভায় শেষ পর্যন্ত প্রকল্পটির বিষয়ে কী সিদ্ধান্ত আসে, সেটিই এখন দেখার বিষয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream